News Flash

  • Home
  • Uncategorized
  • সুইসাইড নোট রেখে আত্মঘাতী কিশোরী
Image

সুইসাইড নোট রেখে আত্মঘাতী কিশোরী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২১ অক্টোবর ৷৷ উনকোটি জেলার কৈলাসহরের ইরানী থানার অন্তর্গত হীরাছড়ার এক যুবতীর নিজ বাড়িতে আত্মহত্যার ঘটনা ঘিরে কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ সেখান থেকে একটি স্যুইসাইড নোট উদ্ধার হয়েছে৷ কৈলাসহরের ইরানী থানার অন্তর্গত হীরাছড়া এডিসি ভিলেজের ছয় নং ওয়ার্ডের ডেফাছড়া এলাকার বাসিন্দা জনাব আলীর আঠারো বছরের মেয়ে পারভিন আক্তার নিজ বাড়িতে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে৷ ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷


পারভিনের কাকা জানান, পারভিন গত বছর দশম শ্রেণিতে উঠে পড়াশোনা ছেড়ে দেয়৷ নিজ বাড়িতে এবং এলাকায় পারভিন খুব শান্ত স্বভাবের মেয়ে হিসাবেই পরিচিত ছিল৷ কিন্তু হঠাৎ কি কারণে পারভিন এমন কাজ করল তা কেউ বুঝতে পারছেন না৷ পরিবারের পক্ষ থেকে পারভিনের মৃত্যুর জন্য কাউকেই দায়ি করা হচ্ছে না৷ বাড়ির বড়রা বিকালের নামাজ পড়তে সবাই মসজিদে গিয়েছিল৷ সেই সময়ই পারভিন এমন কান্ড ঘটায়৷ ঘটনার পর ইরানী থানায় খবর দেওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কৈলাসহরের উনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে৷


তবে ইরানী থানার ওসি আলমগীর হোসেন জানান, পুলিশ একশো ভাগ নিশ্চিত যে, পারভিনের মৃত্যু ফাঁসি দিয়েই হয়েছে৷ পুলিশ মৃতদেহের একটু দূরে হাতে লিখা একটি নোটও পেয়েছে৷ নোটে একটি মাত্র লাইন লিখা ছিল৷ ‘‘আমি ববার কথা রাখতে না পারায় দুঃখিত’’—এই কথাটিই কেবলমাত্র লেখা ছিল৷ পুলিশ পারভিনের মৃত্যুতে একটি ইউ. ডি মামলা গ্রহণ করেছে৷ এই আত্মহননের ঘটনার নেপথ্যে প্রকৃতপক্ষে কি রহস্য আত্মগোপন করে রয়েছে তা উন্মোচন করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top