News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন সামাজিক ভাতা প্রাপক বাছাই প্রক্রিয়া স্থগিত : সমাজ কল্যাণ মন্ত্রী
Image

নতুন সামাজিক ভাতা প্রাপক বাছাই প্রক্রিয়া স্থগিত : সমাজ কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ নতুন সামাজিক ভাতা প্রাপক বাছাই প্রক্রিয়া স্থগিত রেখেছে রাজ্য সরকার৷ অকপটে আজ এ-কথা স্বীকার করেছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা৷ তবে, ওই প্রক্রিয়া স্থগিত রাখার ক্ষেত্রে তাঁর যুক্তি, সমস্ত রেশন যাচাইয়ের কাজ সম্পন্ন হয়নি৷ ফলে, গরীব চিন্নিতকরণে প্রক্রিয়াও সমাপ্ত হয়নি৷ তাই, নতুন করে সামাজিক ভাতা প্রাপক বাছাই করা হচ্ছে না৷ তাঁর সাফ কথা, পূর্বতন সরকারের গরীবের তালিকা বিশ্বাস করি না৷
প্রসঙ্গত, রাজ্যে সামাজিক ভাতা প্রাপক নতুন করে বাছাই করা হচ্ছে না৷

ফলে, এনিয়ে সমালোচিত হচ্ছে রাজ্য সরকার৷ ২০১৮ সালের ৯ মার্চ নতুন সরকার শপথ নিয়েছিল৷ এরপর থেকে এখন পর্যন্ত শুধু ক্যান্সার এবং এইচআইভি রোগী ছাড়া একজন সামাজিক ভাতা প্রাপক নতুন করে বাছাই হয়নি৷ এদিন মন্ত্রী জানিয়েছেন, রাজ্যে সেপ্ঢেম্বর পর্যন্ত ৩,৯২,৯৭৩ জন বিভিন্ন সামাজিক ভাতা পাচ্ছেন৷ তবে, প্রায় ৬০০ জন ক্যান্সার এবং এইচআইভি রোগী ছাড়া নতুন কাউকেই যুক্ত করা হয়নি৷ তিনি জানান, সামাজিক ভাতা প্রাপকদের সমস্ত কাগজপত্র খাটিয়ে দেখা হচ্ছে৷ এই প্রক্রিয়া চলাকালীন ৩০২ জন ভাতা প্রত্যাহার করেছেন৷ এছাড়া, ৮৪৪৭ জন মৃত হিসেবে শনাক্ত হয়েছে এবং ২৮,৮৪৫ জন রাজ্যের বাইরে রয়েছেন৷ তিনি জানান, ভাতা প্রাপক যারা রাজ্যের বাইরে রয়েছেন তাদের বার বার পর্যালোচনা করা হচ্ছে৷


এদিন তিনি জানান, সামাজিকভাতা প্রাপক নতুন বাছাই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে৷ কারণ, রেশন কার্ড যাচাই প্রক্রিয়া এখনও সমাপ্ত হয়নি৷ তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে তৈরি করা গরিবের তালিকা বিশ্বাস করি না৷ তাই, ওই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নতুন ভাতা প্রাপক বাছাই করা হবে না৷ তবে, খুব শীঘ্রই ওই প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top