News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু-কাশ্মীরকে ভারতের অভিন্ন অঙ্গ করে রাখার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে পুলিশ : অমিত শাহ
Image

জম্মু-কাশ্মীরকে ভারতের অভিন্ন অঙ্গ করে রাখার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে পুলিশ : অমিত শাহ

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.) : জম্মু ও কাশ্মীরকে ভারতের অভিন্ন অঙ্গ হিসেবে বজায় রাখার জন্য পুলিশবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সোমবার পুলিশ স্মৃতি দিবসের প্যারেডে অংশগ্রহণ করে এমনই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন তিনি জানিয়েছেন, স্রেফ সরকারিকর্মী হিসেবে পুলিশের কাজ দেখাটা উচিত নয়। দৃষ্টিকোণ বদল করে দেখলে বোঝা যাবে দেশকে প্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য পুলিশ জওয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সীমান্তকে সুরক্ষা রাখা হোক বা সন্ত্রাসবাদ, মাওবাদ দমন করা হোক সর্বক্ষেত্রে পুলিশকর্মীরা নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে। বেআইনি গতিবিধির উপর লাগাম টানা, দেশকে প্রগতির পথে নিয়ে যাওয়ার পাশাপাশি উত্তরপূর্বে উগ্রপন্থীদের দমন করে শান্তি প্রতিষ্ঠা করা সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পুলিশ। মাওবাদী প্রভাবিত অঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং সন্ত্রাসবাদ দমন করে জম্মু ও কাশ্মীরকে ভারতের অভিন্ন অঙ্গ করে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পুলিশবাহিনী। বিপর্যয় মোকাবিলায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন তিনি।

পুলিশ স্মারক বানানোর কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে অমিত শাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভাবনার জন্যই পুলিশ স্মারক নির্মাণ করা গিয়েছে। দেশবাসীকে পুলিশবাহিনীর বীরত্বের গাঁথা শোনানোর কাজ করবে এই স্মারক। দেশে মানুষ এই জায়গাটিকে তীর্থস্থলের মতো শ্রদ্ধা করবে  এবং এখানে এসে শহিদ পুলিশকর্মীদের শ্রদ্ধা জানাবেন। পুলিশের জন্য দেশ সুরক্ষিত। খুব কঠিন পরিস্থিতিতে পুলিশকর্মীরা কাজ করে চলেছে। বিএসএফ কখন বরফে ঢাকা পাহাড়ে বা রাজস্থানের মরুভূমিতে কর্তব্য পালন করে চলেছে। পুলিশকর্মীদের কল্যাণের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।

পুলিশকর্মীরা যাতে ভাল পরিবেশে কাজ করতে পারে এবং ভাল আবাসন পায় সেই জন্য কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top