News Flash

  • Home
  • Uncategorized
  • দেশব্যাপী আন্দোলনে যাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা
Image

দেশব্যাপী আন্দোলনে যাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর ৷৷ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবিতে দেশব্যাপী আন্দোলনে শামিল হচ্ছে আগামী ৪ঠা নভেম্বর তারা দেশব্যাপী ধর্না আন্দোলন কর্মসূচিতে শামিল হচ্ছেন৷ ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ দেশব্যাপী আন্দোলনে শামিল হচ্ছে৷ রাজ্যের ৮টি জেলাতেই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা ধর্না কর্মসূচিতে শামিল হবেন৷
সোমবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান, ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের সাধারণ সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী৷


অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারী দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়ে আসছে৷ ১৯৭৫ সালে আইসিডিএস প্রকল্প চালু হওয়ার পর এখনও পর্যন্ত ৪৪ বছর অতিক্রান্ত হয়েছে৷ অঙ্গনওয়াড়ি ও সহায়িকারা নিরলসভাবে দায় দায়িত্ব পালন করে চলেছেন৷ কিন্তু তাদেরকে এখনও পর্যন্ত সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না৷ বর্তমানে অঙ্গন্যয়াড়ি কর্মীরা মাসে ৪৫০০ টাকা এবং সহায়িকারা ২২৫০ টাকা পাচ্ছেন৷ দীর্ঘ লড়াই আন্দোলন করার পরও তাদের বেতন ভাতা বাড়ানো হচ্ছে না৷ সে কারণেই তারা আন্দোলনে শামিল হচ্ছেন৷ ত্রিপুরা অঙ্গনওয়াড়ি সংঘের সাধারণ সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী বলেন, গতবছরও আন্দোলন সংগঠিত করা হয়েছে৷ কিন্তু সরকার তাতে ইতিবাচক কোন সাড়া দেয়নি৷ সে কারণেই তারা আবারও আন্দোলনের পথে পা বাড়িয়েছেন৷ সরকার দাবি না মানলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷


ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের সাধারণ সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী বলেন, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত যথাক্রমে ১৮ হাজার এবং ৯ হাজার টাকা করে নূ্যনতম মাসিক বেতন প্রদানের ব্যবস্থা করতে হবে৷ দেশের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় গ্রামীণ স্তর পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে৷ এইসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি শিশুদের শারীরিক মানসিক ও শিক্ষার দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছে৷ প্রসূতি মায়েদেরকেও পরিষেবা দিচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি৷ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরও তাদেরকে সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান কিংবা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত অর্থের সংস্থান না করায় ক্ষোভে ফুঁসছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা৷ এরই বহিঃপ্রকাশে আন্দোলনে শামিল হচ্ছেন তারা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top