News Flash

  • Home
  • Uncategorized
  • হেপিকে ধর্মান্তরিত করতে ব্যর্থ হয়েই হত্যার অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের
Image

হেপিকে ধর্মান্তরিত করতে ব্যর্থ হয়েই হত্যার অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ কুমারঘাটে হলিক্রস সুকলের ছাত্র হেপি দেববর্মার মৃত্যুর প্রতিবাদে বিশ্বহিন্দু পরিষদ রবিবার রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷ হিন্দু ধর্মাবলম্বী পরিবারের সন্তান হেপি দেববর্মাকে খ্রীষ্টান ধর্মে ধর্মান্তরিত করতে ব্যর্থ হয়েই তার উপর নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে গুরুতর অভিযোগ জানিয়েছে বিশ্বহিন্দু পরিষদ৷ কুমারঘাটে হলিক্রস সুকলের ছাত্র হেপি দেববর্মার মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ব হিন্দু পরিষদ খ্রীষ্টান মিলনারীদে বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে৷


খ্রীষ্টান মিলনারী সুকলগুলিতে ড্রাগস সেবন করা হয় এবং ফাদাররাই এসব কাজে জড়িত বলে গুরুতর অভিযোগ এনেছেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব সংগঠন মন্ত্রী পুর্নচন্দ্র মন্ডল৷ হলিক্রস সুকলের ছাত্র হেপি দেববর্মার মৃত্যুর প্রতিবাদ জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ৷ রবিবার আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷ মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জমায়েতে মিলিত হয়৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব সংগঠন মন্ত্রী পুনচন্দ্র মন্ডল খ্রীষ্টান মিসনারীদের বিরুদ্ধে ধর্মান্তকরনের গুরুতর অভিযোগ এনেছেন৷


তারা সেবার অন্তরালে ধর্মান্তরন চালিয়ে যাচ্ছে৷ কুমারঘাট হলিক্রস সুকলের ছাত্র হেপি দেববর্মাকেও ধর্মান্তরনে রাজী করাতে না পেরেই মুত্যুমুখে ঠেলে দেওয়া হয়েছে বলে অইভযোগ৷ সেপ্ঢেম্বর মাসের ২৫ তারিখ হেপি দেববর্মাকে মারধর করা হয়৷ এরই জেরে গত ৬ অক্টোবর তার মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন৷ এর আগেও কুমারঘাট হলিক্রস সুকল এ ধরনের ঘটনা ঘটেছে বলেও তিনি অভিযোগ করেন৷ খ্রীষ্টান মিশনারীরা নানাবাবে সংগঠন বাড়ানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা শিক্ষাদানের আড়ালে হিন্দু সমাজকে ধর্মান্তরিত করার চেষ্টা চালাচ্ছে খ্রীষ্টান মিশনারীরা৷

রাজ্যের হলিক্রস সুকলগুলির কাজকর্মের তদন্তের জন্য কমিশন গঠনের জন্যও দাবি জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা৷ বিশ্ব বিন্দু পরিষদের নেতা অভিযোগ করেন রাজ্য সরকার নেশামুক্ত রাজ্য গঠনের যে স্বপ্ণ দেখছেন মিশনারীদের কাজ কর্মের ফলে সেই স্বপ্ণ বাস্তবায়িত করা সম্ভব হবে না৷ এসব ঘটনাবলীর মেজিস্ট্রেট পর্যায়ের তদন্ত দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top