News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ত ঘোটালায় ধৃত সুনিল ভৌমিক হাসপাতালে
Image

পূর্ত ঘোটালায় ধৃত সুনিল ভৌমিক হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ২০ অক্টোবর ৷৷ বাম আমলের পূর্ত কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত তৎকালীন পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিককে পুলিশি হেপাজত থেকে রবিবার চিকিৎসার জন্য জিবি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন৷


শনিবার সুনীল ভৌমিককে পাঁচদিনের পুলিশ রিমাণ্ড শেষে আদালতে তোলা হলে পুলিশের আবেদন অনুযায়ী আরও পাঁচ দিনের পুলিশ রিমাণ্ডে পাঠানো হয়৷ পুলিশ রিমাণ্ডে সুনীল ভৌমিককে জোরদার জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশের পদস্থ আধিকারিকরা৷ জিজ্ঞাসাবাদের সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে৷


সেজন্য তাকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে আসা হয়৷ অবশ্য পুলিশি বলয়ের মধ্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কোন ধরনের বলতে দেওয়া হয়নি৷ কোন আধিকারিকও এ বিষয়ে মুখ খোলেননি৷ এর ফলে সুনীল ভৌমিকের অসুস্থতার সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top