News Flash

  • Home
  • Uncategorized
  • বাদল চৌধুরীকে ধরতে পুলিশি তল্লাশি অব্যাহত
Image

বাদল চৌধুরীকে ধরতে পুলিশি তল্লাশি অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ অক্টোবর ৷৷ প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর খোঁজে পুলিশি তল্লাশি অব্যাহত৷ পুলিশে বর্তমানে থরহরি কম্পন চলছে৷ অন্যদিকে, সোমবার হাইকোর্টে বাদল চৌধুরীর আগাম জামিনের শুনানী হওয়ার কথা রয়েছে৷


এদিকে, তেলিয়ামুড়া থানার পুলিশ প্রাক্তন মন্ত্রীর খোঁজে তেলিয়ামুড়ার বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় শনিবার গভীর রাতে৷ তেলিয়ামুড়া থানার পুলিশ শনিবার গভীর রাতে সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, দলের নেতা সুবীর সেন এবং প্রাক্তন বিধায়িকা গৌরী দাসের বাড়িতেও তল্লাশি চালায়৷


পুলিশ তেলিয়ামুড়ার কয়েকটি জায়গাতে হানাদারি চালিয়েও প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর হদিশ পায়নি৷ অন্যদিকে প্রাক্তন বিধায়কের বাড়িতে শনিবার ছিল পারিবারিক সামাজিক অনুষ্ঠান৷ রাত পৌনে ১২টা নাগাদ আচমকা পুলিশি তল্লাশিতে বিস্মিত হয়ে যান প্রাক্তন বিধায়িকার গোটা পরিবার৷ এ ধরনের তল্লাশি অভিযান নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ণও উঠেছে৷পূর্ত কেলেঙ্কারির অভিযোগে প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর জামিনের আবেদন আদালতে খারিজ হয়ে যাওয়ার পর পুলিশ তাকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি৷


এর ফলে পুলিশের দুরদর্শিতা নিয়েও বিভিন্ন মহলে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতির দায়ে বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে সাময়িক বরখাস্তও করা হয়েছে৷ আবার অনেককেই অন্যত্র বদলি করা হয়েছে৷ এখন দেখার বিষয় প্রাক্তন পূর্ত মন্ত্রীকে আটক করতে পুলিশ কতটা সক্ষম হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top