News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে আইনজীবী হত্যা মামলায় ১২ জনকে মৃত্যুদণ্ডের সাজা
Image

বাংলাদেশে আইনজীবী হত্যা মামলায় ১২ জনকে মৃত্যুদণ্ডের সাজা

ঢাকা, ২১ অক্টোবর (হি.স.): বাংলাদেশে আইনজীবী হত্যা মামলায় ১২ জনকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল সেদেশের আদালত  | ঢাকার জজকোর্টের আইনজীবীর সহকারী মোবারক হোসেন ভূঁইয়া (৪৫) হত্যা মামলায় সোমবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল এ রায় ঘোষণা করেন।   একই সঙ্গে প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

২০১৫ সালের ২২ অক্টোবর গোথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের ঘরকে  নির্মাণ কেন্দ্র করে পেটে বল্লম দিয়ে আঘাত করে মোবারক হোসেনকে হত্যা করা হয়। পর দিন মোবারকের ছোট ভাই মোজাম্মেল হক ভূঁইয়া ১৬ জনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় একটি মামলা করেন।  তদন্ত শেষে গত ১৭ অক্টোবর মামলাটির রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

এদিন ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল তার রায় জানিয়ে ১২ জনকে মৃত্যুদণ্ডের সাজা শোনান | মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আফজাল ভূঁইয়া, মো. মাহবুবুর রহমান ভূঁইয়া ওরফে মহুব, মোজাম্মেল হক ভূঁইয়া ওরফে বাদল ভূঁইয়া, এমদাদুল হক ওরফে সিকরিত ভূঁইয়া, নয়ন ভূঁইয়া, ভুলন ভূঁইয়া ওরফে ভুলু, রুহুল আমিন, শিপন মিয়া, সুলতানা আক্তার, দেলোয়ার হোসেন, বিধান সন্ন্যাসী ও নিলুফা আক্তার। একই সঙ্গে প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
অন্যদিকে, এই মামলায় পলাতক অন্য দুই আসামি তাসলিমা আক্তার,শামীম ওরফে ফয়সাল বিন রুহুলকে এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জয়নাল আবেদীন নামে একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করা হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top