News Flash

  • Home
  • Uncategorized
  • জন্মভূমির আকাশে বিমান উড়ানোর অনুভূতিতে শিহরিত, বলেছেন রাজ্যের ছেলে সহকারি পাইলট আরমান
Image

জন্মভূমির আকাশে বিমান উড়ানোর অনুভূতিতে শিহরিত, বলেছেন রাজ্যের ছেলে সহকারি পাইলট আরমান

আগরতলা, ২০ অক্টোবর (হিঃসঃ) ৷৷ স্বপ্ণ যখন আকাশ ছুঁয়ে দেখার, সেই স্বপ্ণ নিয়েই উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য রাজ্য ত্রিপুরার সন্তান বিমান চালানোর দক্ষতা অর্জন করেছেন৷ তিনি আরমান চৌধুরী৷ নামেই তো যেন মিশে রয়েছে স্বপ্ণ৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার বাসিন্দা প্রণব চৌধুরীর একমাত্র সন্তান আরমান চৌধুরী এয়ার এশিয়া বিমান সংস্থার সহকারি-পাইলট৷ রবিবার আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যে প্রথম বিমানটি উড়ে গেছে সেই বিমানের সহকারি-পাইলটের দায়িত্বে ছিলেন তিনি৷ জন্মভূমি থেকে বিমান উড়িয়ে নিয়ে যাওয়ার অনুভূতি শিহরিত করেছে তাঁকে, হিন্দুস্থান সমাচার-এর সঙ্গে আলাপচারিতায় জানালেন আরমান নিজেই৷


এই প্রতিবেদকের সাথে নিজের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে আরমান চৌধুরী বলেন, ত্রিপুরার মাটিতে জন্ম আমার, এই মাটি থেকে বিমান উড়িয়ে নিয়ে যাওয়ার আনন্দই আলাদা৷ তাঁর কথায়, আজ আগরতলার মাটিতে বিমান নিয়ে নামতেই নিজেকে ধন্য এবং গর্বিত বোধ করেছি৷ বিশেষ করে এয়ার এশিয়া কর্তৃপক্ষ তাঁকে এই সুযোগ দেওয়ায় তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলেননি৷ আরমান বলেন, ছোটবেলা থেকেই পাইলট হওয়ার স্বপ্ণ বুকে বেঁধেই বড় হয়েছি৷ কারণ, অসামান্য কাজের প্রতি বরাবরই ঝোঁক ছিল৷ তাই, আকাশ ছোঁয়ার স্বপ্ণ সত্যি করার লক্ষ্য নিয়ে চলেছি৷
তিনি জানান, ছোটবেলা থেকেই বাবা ও মা সব ক্ষেত্রেই সহযোগিতা এবং অনুপ্রেরণা দিয়েছেন৷ তাই আজ স্বপ্ণ বাস্তবায়িত করতে পেরেছি৷ আরমান চৌধুরী বলেন, ১ বছর ৯ মাস সহকারি পাইলট হিসেবে দায়িত্ব পালন করছি৷ এখন পর্যন্ত ১,২০০ ঘণ্টা এয়ারবাস ৩২০ মডেলের বিমান চালানোর অভিজ্ঞতা হয়েছে৷ তবুও রোজ নতুন কিছু শেখার চেষ্টা করছি৷ তাঁর কথায়, এয়ারলাইন্স জগতের ব্যাপ্তি বিশাল৷ এর কোনও সীমা-পরিসীমা নেই৷ তাই এই জগতটাকে আঁকড়ে ধরে নিজের ভবিষ্যত গড়ার চেষ্টায় রয়েছি৷


আরমান আজ কথা বলতে গিয়ে বারবারই আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন৷ কারণ, আজ তিনি প্রথমে আগরতলা থেকে গুয়াহাটি যান৷ সেখান থেকে বিমান নিয়ে আবার আগরতলায় আসেন৷ এর পর আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে উড়ে যান তিনি৷ এই মুহূর্তগুলি তাঁর গোটা ক্যারিয়ারের মধ্যে সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি৷ তাঁর কথায়, উত্তর-পূর্বাঞ্চলে আগেও বিমান চালিয়েছি৷ কিন্তু, আজকের অনুভূতি সমস্ত কিছুকে ছাড়িয়ে গেছে৷


তিনি জানান, উত্তর-পূর্বাঞ্চলে আবহাওয়ার কারণে বিমান চালানো অনেকটাই ঝুঁকিপূর্ণ৷ তবুও তিনি বিমানের সহ-পাইলটের দায়িত্ব পালনে ভীষণ রোমাঞ্চিত হন৷ তাঁর দাবি, বিমান সংস্থা সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দিয়ে থাকে৷ ফলে, কঠিন পরিস্থিতিতেও স্বাভাবিকভাবেই বিমান এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে পেরে ভীষণ গর্বিত হন৷


আজ তিনি জানিয়েছেন, ভবিষ্যতে বিমান কমান্ডার হওয়ার স্বপ্ণ রয়েছে তাঁর৷ এতে অবশ্য তাঁকে বিশেষ ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সাথে নির্দিষ্ট সময় আকাশে ওড়ার অভিজ্ঞতাও থাকতে হবে৷
এদিকে, ছেলেকে নিয়ে ভীষণ গর্ব অনুভব করেন বাবা প্রণব চৌধুরী৷ তিনি জানান, বিলোনিয়া আর্য্য কলোনি বিদ্যালয় থেকে আরমান সুকল জীবন সমাপ্ত করে দিল্লির পাইওনিয়ার ফ্লাইং অ্যাকাডেমিতে পড়াশুনা করেছে৷ সেখান থেকেই পাইলট হওয়ার ডিগ্রি নিয়েছে আরমান৷ প্রণববাবু জানান, আরমান এখন কলকাতা বেইসে কর্মরত রয়েছে৷ আজ আগরতলার মাটিতে বিমানের পাইলট হিসেবে ছেলের অবতরণে তিনি দারুন আনন্দ অনুভব করছেন৷ একইসাথে ভীষণ গর্ব বোধও করছেন, জানান অকপটে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top