News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রেইলি ব্রিজ ভেঙে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক, চালক-সহ আহত তিন
Image

ব্রেইলি ব্রিজ ভেঙে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক, চালক-সহ আহত তিন

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ অক্টোবর৷৷ নিম্নমানের সংস্কারের জেরে কয়লা বোঝাই লরি লোহার ব্রেইলি ব্রিজ ভেঙে ছড়ায় পড়ে গেছে৷ ওই দুর্ঘটনায় চালক-সহ তিনজন আহত হয়েছেন৷ তাদের মধ্যে চালক ও খালাসির অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন৷ ওই দুর্ঘটনায় কৈলাসহর-কুমারঘাট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে৷ তাতে জনগণ দুর্ভোগের শিকার হয়েছেন৷

শনিবার দুপুর আড়াইটা নাগাদ কৈলাসহর-কুমারঘাট সড়কের জলাই গ্রামে এনএল ০১ এডি ৬০৮৪ নম্বরের কয়লা বোঝাই ট্রাক কৈলাসহর থেকে লোহার ব্রেইলি ব্রিজ হয়ে কুমারঘাটের উদ্দেশ্যে যাওয়ার পথে ব্রিজ ভেঙেছড়ায় পড়ে যায়৷ ওই দুর্ঘটনায় লরি চালক জাকির হোসেন (৪০), সহচালক হায়দার আলি (১৯)-সহ তিনজন আহত হন৷ ব্রিজ ভেঙে যাওয়ার শব্দ শুনতে পেয়ে স্থানীয় জনগণ ঘটনাস্থলে ছুটে যান৷ স্থানীয়রাই আহতদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান৷

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঊনকোটির জেলাশাসক, কুমারঘাটের মহকুমাশাসক ঘটনাস্থলে ছুটে যান৷ ট্রাকটি ছড়ার জল থেকে তুলে আনার জন্য ক্র্যানের ব্যবস্থাও করা হয়েছে৷ কিন্তু ওই লোহার ব্রিজটি সহসা সারাই করা সম্ভব হবে না বলে মহকুমাশাসক জানিয়েছেন৷

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে জলাই গ্রামে ওই লোহার ব্রিজটি জীর্ণকায় দশায় পরিণত হয়েছিল৷ মাস ছয়েক আগে ওই ব্রিজটির সংস্কার করা হলেও আজ এই বিপত্তিকে ঘিরে সংস্কার কাজ নিম্নমানের হয়েছে বলে স্থানীয় জনগণ অভিযোগ তুলেছেন৷ জনৈক এলাকাবাসীর কথায়, বাম আমলে নির্মিত এই লোহার ব্রিজটি নির্মাণে নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ উঠেছিল৷ তা সত্ত্বেও মাস ছয়েক আগে সংস্কারের ক্ষেত্রেও নিম্নমানের কাজের প্রমাণ রাখা হয়েছে৷ এই দুর্ঘটনায় ব্রিজটি ভেঙে পড়ায় কৈলাসহর-কুমারঘাট যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছে৷ কবে নাগাদ ব্রিজটি পুনরায় চালু হবে সে বিষয়ে ভোগান্তির আশঙ্কা করছেন স্থানীয় জনগণ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top