News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া রাজনৈতিক হিংসা হলে শতবার সেই পথেই হাঁটব : বিপ্লব
Image

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া রাজনৈতিক হিংসা হলে শতবার সেই পথেই হাঁটব : বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ অক্টোবর৷৷ দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ যদি রাজনৈতিক হিংসা হয় তবে সেই পথে শতবার হাঁটতে রাজি৷ শনিবার বিশালগড়ে গান্ধী সংকল্প যাত্রায় এই ভাবেই বিরোধীদের নিশানা করেছেন বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কটাক্ষ, চোরে-চোরে মাসতুতো ভাই, তাই ২০০৮ সালের ঘটনায় তখনকার বিরোধীরা মুখে কুলুপ এঁটে ছিলেন৷

এদিন তিনি বলেন, সত্যের জয় হবেই৷ কারণ, গান্ধীজির সংকল্প যাত্রায় দুর্নীতিবাজদের চিহ্ণিতকরণ শুরু হয়েছে৷ তিনি হুশিয়ারি দিয়ে বলেন, কোনও দুর্নীতিবাজকে ছাঁড় দেওয়া হবে না৷ চিটফান্ড হোক কিংবা জনগণের অর্থ নয়ছয়, সমস্ত দুর্নীতির হিসাব নিতে শুরু করলে তাদের অবশিষ্ট কিছুই থাকবে না৷ বিপ্লবের কথায়, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পর্যালোচনা বৈঠকে যে তথ্য উঠে এসেছে তাতে চক্ষু চরক গাছ হয়ে উঠার উপক্রম৷ তিনি বলেন, রাজ্যে ৩০২ জন বিভিন্ন সামাজিক ভাতার প্রতাহার করেছেন৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, যোগ্য না হয়েও এতদিন তারা সামাজিক ভাতা নিচ্ছিলেন৷ সাথে তিনি যোগ করেন, দীর্ঘদিন ধরে রাজ্যের প্রায় ৯ হাজার মৃত ব্যক্তিকে ভাতা দেওয়া হচ্ছিল৷ শুধু তাই নয়, ৬০ হাজার ভুয়ো রেশন কার্ড চিহ্ণিত করা হয়েছে৷ তিনি বিরক্তির সুরে বলেন, জনগণের কষ্টার্জিত অর্থ এভাবেই বছরের পর বছর খরচ করছিল৷

বিপ্লবের মতে, বিরোধীদের কাছে তার বিরুদ্ধে কোনও ইস্যুই নেই৷ তাই, ভিত্তিহীন বিষয়কে ইস্যু করার চেষ্টা চলছে৷ তিনি বলেন, বিরোধীরা খাদ্যভাবের কথা বলছেন৷ অথচ, রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর একজনকেও খাদ্যের অভাবে ভুগতে হচ্ছে না৷ এদিন তিনি দাবি করেন, ত্রিপুরাকে মডেল রাজ্যে উন্নিত করার দায়িত্ব নিয়েছি৷ তাই, বিরোধীদের সমালোচনায় নয় মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চাইছি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top