News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে হাসপাতালের আইসিইউ-তে আগুন, আতঙ্ক
Image

উদয়পুরে হাসপাতালের আইসিইউ-তে আগুন, আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৯ অক্টোবর৷৷ ভয়াবহ অগ্ণিকাণ্ডের হাত থেকে রক্ষা পেলো উদয়পুর টেপানিয়াস্থিত গোমতি জেলা হাসপাতাল৷ ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে৷ শনিবার বেলা আনুমানিক সাড়ে বারোটায় উদয়পুর টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালের আইসিইউ-এর এসি মেশিনে আগুন লাগে৷ তাতে, রোগী এবং চিকিৎসাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন৷ আইসিইউ থেকে বের হতে গিয়ে তিনজন রোগী সামান্য আঘাত পেয়েছেন৷

এদিন, এই আগুনের খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালজুড়ে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়৷ বিশেষ করে রোগীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্যও তৎপরতা দেখা গেছে৷ হাসপাতাল সুপার জানিয়েছেন, আইসিইউ-তে এসি মেশিনে হঠাৎ আগুন লেগে গিয়েছিল৷ ফলে চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়৷ ওই ঘটনায় আইসিইউতে ভরতি রোগী, রোগীর আত্মীয়স্বজন-সহ কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন৷ তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই দমকল বাহিনীকে জানানো হয়৷

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন দমকলের কর্মীরা৷ দমকলের কর্মীরা অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন আয়ত্তে নিয়ে আসে৷ হাসপাতাল সুপারের কথায়, দুটি এসি মেশিন পুড়ে গেলেও রোগীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি৷ সকলেই অক্ষত আছেন৷ তবে দৌড়াদৌড়ি করতে গিয়ে তিন জন রোগীর গায়ে হালকা চেঁট লেগেছে৷ তবে, তারাও সুরক্ষিত আছেন, জানান হাসপাতাল সুপার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top