News Flash

  • Home
  • Uncategorized
  • টেট-এর প্রশ্ণপত্র ফাঁসের অভিযোগে এক যুবককে উত্তমমাধ্যম দিয়ে পুলিশে দিলেন পরীক্ষার্থীরা
Image

টেট-এর প্রশ্ণপত্র ফাঁসের অভিযোগে এক যুবককে উত্তমমাধ্যম দিয়ে পুলিশে দিলেন পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ টেট-এর প্রশ্ণপত্র ফাঁসের অভিযোগে এক যুবককে আটক করে পরীক্ষার্থীরা গণধলাই দিয়েছেন৷ যুবকটি টাকার বিনিময়ে প্রশ্ণ এনে দিতে পারবে, খবরকে কেন্দ্র করে সারা রাজ্যে তোলপাড় অবস্থা৷ পুলিশ ওই যুবককে আটক করে রাখলেও প্রশ্ণপত্র ফাঁসের কোনও প্রমাণ মিলেনি বলে দাবি করেছেন কমলপুর থানার ওসি৷ এদিকে, টিআরবিটির চেয়ারম্যান ড় অনুপকুমার দত্ত জোর গলায় দাবি করেছেন, টেট-এর প্রশ্ণপত্র ফাঁস করা কোনওভাবেই সম্ভব নয়৷ তাই আগামীকাল যথারীতি টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ আস্বস্থ করেছেন, টেটের প্রশ্ণপত্র ফাঁস হয়নি৷ নিশ্চিন্তে পরীক্ষার্থীরা আগামীকাল পরীক্ষা দিতে যান৷

এনএসইউআই-এর বিক্ষোভ

এদিন, ধলাই জেলার কমলপুর মহকুমায় কৃষ্ণচন্দ্র গার্লস সুকল সংলগ্ণ এলাকায় দুপুর বারোটা নাগাদ টেট পরীক্ষার প্রশ্ণপত্র নিয়ে তুলকালামকাণ্ড ঘটে যায়৷ পরীক্ষার্থীদের অভিযোগ, দুই প্রতারক শিক্ষামন্ত্রী ও শিক্ষা অধিকর্তার নাম ভাঙিয়ে টেট পরীক্ষার প্রশ্ণপত্র দেওয়ার প্রলোভন দেখিয়েছিল৷ দুই লক্ষ টাকা দিলে টেটের প্রশ্ণ মিলবে বলে তারা অফার দিয়েছিল৷ জনৈক পরীক্ষার্থী জানিয়েছেন, কমলপুর মহকুমায় সঞ্জয় আর্টস সুকলের শিক্ষক সঞ্জয় সিনহা ও ক্রিমসন আর্টস ইনস্টিটিউটের শিক্ষক রাজেশ সূত্রধর টেট-এর প্রশ্ণপত্র টাকার বিনিময়ে বিলি করতে পারবেন বলে দাবি করেছেন৷

তাদের কথাবার্তায় পরীক্ষার্থীদের মনে সন্দেহ জন্মালে আজ দুপুর বারোটা নাগাদ কৃষ্ণচন্দ্র গার্লস সুকলের সামনে সঞ্জয় সিনহাকে ধরে বেধড়ক মারধর করেন পরীক্ষার্থীরা৷ তাকে খুঁটির সাথে বেঁধে রেখে পুলিশে খবর দেন পরীক্ষার্থীরা৷ পুলিশ এসে তাকে আটক করে নিয়ে গেছে৷ এবিষয়ে কমলপুর থানার ওসি জানিয়েছেন, প্রশ্ণপত্র ফাঁসের কোনও ক্লু পাওয়া যায়নি৷ এমন-কি ধৃত যুবকের কাছে কোনও প্রশ্ণপত্রও উদ্ধার হয়নি৷ কিন্তু টেট পরীক্ষার্থীদের অনুমানের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে৷

এদিকে, এই খবর ছড়িয়ে পড়তেই সারা রাজ্যে টেট পরীক্ষার্থীদের মধ্যে অস্থিরতা দেখা দেয়৷ টেট-এর প্রশ্ণপত্র ফাঁস হয়ে গেছে এই খবরে সারা রাজ্যে পরীক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেষ৷ পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেই প্রশ্ণও দেখা দিয়েছিল৷ শনিবার আগরতলায় ডিওয়াইএফআই এবং এনএসইউআই এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে৷ ডিওয়াইএফআই টেটের প্রশ্ণপত্র ফাঁসের অভিযোগ এনে মিছিল সংগঠিত করেছে৷ এদিকে, এনএসইউআই এর বিক্ষোভ এদিন শিক্ষা ভবনে আছড়ে পড়েছে৷ তাদের আটকাতে পুলিশকে ভিষণ পরিশ্রম করতে হয়েছে৷ এনএসইউআই কর্মীরা শিক্ষা ভবনে ধর্ণা প্রদর্শন করেছে৷

কিন্তু পরীক্ষার্থীদের আশ্বস্ত করেছেন টিআরবিটির চেয়ারম্যান ডা. অনুপ কুমার দত্ত৷ আজ তিনি জানিয়েছেন, প্রশ্ণপত্র ফাঁস হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ কারণ, টেট-এর প্রশ্ণ খুবই সুরক্ষিতভাবে রাখা হয়েছে৷ উচ্চ নিরাপত্তা ব্যবস্থাভুক্ত ওই প্রশ্ণ ফাঁস করা কোনও ভাবেই সম্ভব নয় বলে দাবি করেন তিনি৷

শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, কমলপুরে টেট পরীক্ষার প্রশ্ণপত্র ফাঁস হয়েছে বলে কুৎসা ছড়ানোর কাজে লিপ্ত হয়েছে একটি স্বার্থান্বেষী মহল৷ রাজ্যের শান্তিপ্রিয় মানুষের মধ্যে গুজব ছড়িয়ে অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি করাই উদ্দেশ্য ওই অসাধু চক্রের৷ শিক্ষামন্ত্রীর দাবি, রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে এবং বাদল চৌধুরীর আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগের বিষয়কে অন্যদিকে ঘুরিয়ে সাধারণ মানুষকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে৷ তিনি জোর গলায় বলেন, টেট-এর প্রশ্ণপত্র ফাঁস হওয়ার সংবাদ সম্পূর্ণ মিথ্যা৷ সাথে তিনি যোগ করেন, ওই ঘটনাকে সামনে রেখে যদি কোনও ধরনের লেনদেন হয়ে থাকে রাজ্য প্রশাসনের উচিত উভয় পক্ষের বিরুদ্ধেই দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা৷ শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেন, সমস্ত পরীক্ষার্থীরা নিশ্চিন্তে পরীক্ষা দিন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top