News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডের মায়ানমার সীমান্তে আধাসেনার ওপর জঙ্গি হামলা
Image

নাগাল্যান্ডের মায়ানমার সীমান্তে আধাসেনার ওপর জঙ্গি হামলা

কোহিমা (নাগাল্যান্ড), ২০ অক্টোবর (হি.স.) : আসাম রাইফেলস-এর ওপর ফের যৌথ হামলা করেছে আলফা (স্বাধীন) এবং এনএসসিএন (খাপলাং)। প্রাপ্ত খবরে প্রকাশ, রবিবার ভোরে নাগাল্যান্ডের মন জেলায় এ ঘটনা সংঘটিত হয়েছে। হামলায় এক জওয়ান আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।


এক সূত্রের খবর, আজ ভোরের দিকে ভারত-মায়ানমার সীমান্তবর্তী শেনলৌশ বস্তিতে প্রায় ৫০ জনের উগ্রপন্থী দলের মুখোমুখি হলে উভয়পক্ষের মধ্যে প্রচণ্ড গুলি বিনিময় হয়। গুলিতে জনৈক জওয়ান সামান্য জখম হয়েছেন বলে জানিয়েছে সূত্রটি। তবে এর সত্যতা সরকারিভাবে স্বীকার করা হয়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের বহু খালি কার্তুজ।


এনএসসিএন (কে)-এর স্বঘোষিত কমান্ডার লেফটেন্যান্ট ন্যামলাং এবং আলফা (স্বাধীন)-র কমান্ডার নয়ন অসমের নেতৃত্বে এই অ্যামবুশ সংগঠিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এদিকে অ্যামবুশের দায় স্বীকার করেছে আলফা স্বাধীন-এর প্রধান সেনাধ্যক্ষ পরেশ বরুয়া।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top