News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস এনআরসির পক্ষে, আগরতলায় এসে বললেন লুইজিনহো ফেলেইরিও
Image

কংগ্রেস এনআরসির পক্ষে, আগরতলায় এসে বললেন লুইজিনহো ফেলেইরিও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ কংগ্রেস এনআরসি-র পক্ষে৷ অকপটে এ-কথা জানালেন এআইসিসি সাধারণ সম্পাদক তথা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা লুইজিনহো ফেলেইরিও৷ তবে এনআরসির বিষয়টি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে৷ তাই এ-বিষয়ে সর্বোচ্চ আদালতই সমস্ত সিদ্ধান্ত নেবে৷ কিন্তু কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে নয়৷ সে-কথাও সাফ জানিয়েছেন তিনি৷ তাঁর বক্তব্য, দেশের মানুষের অধিকার হরণের বিলে কংগ্রেস সহমত নয়৷


শুক্রবার রাজ্য সফরে এসেছেন এআইসিসি সাধারণ সম্পাদক লুইজিনহো ফেলেইরিও৷ রাজ্যে এসে তিনি দলের শীর্ষ নেতৃত্ব এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বের সাথে বৈঠক করেছেন৷ শুধু তা-ই নয়, জনজাতি নেতাদের সাথেও তিনি পৃথকভাবে আলোচনা করেছেন৷ সামনে এডিসি নির্বাচন, ফলে রাজ্যে কংগ্রেসের জনজাতি মহল্লায় কতটা জনভিত্তি রয়েছে তা তিনি মেপে নিয়েছেন৷


আজ তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে একতা দেখে আমি অভিভূত৷ প্রত্যেকে এভাবেই একতা বজায় রাখলে দল আগামী দিনে রাজ্যে অনেক ভালো ফলাফল করবে৷ লুইজিনহো ফেলেইরিও দাবি করেন, বিধানসভা নির্বাচনের তুলনায় গত লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনে কংগ্রেসের জনভিত্তি বেড়েছে৷ ওই দুটি নির্বাচনে কংগ্রেসের ভোটের হার ক্রমশ বেড়েছে৷ তাঁর মতে, বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতির খেলাপ করে চলেছে৷ তাই, রাজ্যবাসী কংগ্রেসের প্রতি আকৃষ্ট হচ্ছেন৷
এদিন তিনি বলেন, গোটা দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির স্বীকার হয়েছে৷

দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে৷ কিন্তু, সেই অবস্থা থেকে উত্তরণের কোনও লক্ষণ নজরে আসছে না৷ তাঁর কথায়, উত্তর-পূর্বাঞ্চলের জন্য কবর খুড়া হচ্ছে৷ কারণ, ভারত সরকার সংসদের শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করাতে চাইছে৷ তাঁর মতে, ওই বিল পাশ হলে উত্তর-পূর্বাঞ্চলের নাগরিকরা ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হবেন৷ কারণ, তাঁদের অধিকার হরণের চেষ্টা চলছে৷ ফেলেরিওর দাবি, নাগরিকত্ত্ব সংশোধনী বিলের বিরোধিতায় কংগ্রেস বরাবর অবস্থান একই রাখবে৷ কারণ, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দল, এনজিও, বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ মানুষ প্রত্যেকেই ওই বিলের বিরোধিতা করছেন৷


তবে, এনআরসির পক্ষে কংগ্রেস, এ-কথা অকপটেই জানালেন তিনি৷ তাঁর কথায়, জনগণের অধিকার রক্ষায় নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করলেও এনআরসি-র পক্ষে কংগ্রেস৷ তিনি জানান, অসমে এনআরসি সমর্থন করেছে কংগ্রেস৷ সে-ক্ষেত্রে অন্যান্য রাজ্যে এর বিরোধিতা করার প্রশ্ণই ওঠে না৷ তবে, রাজ্যস্তরীয় নেতৃত্ব আঞ্চলিক প্রয়োজনীয়তার ভিত্তিতে এনআরসির সমর্থন বা আপত্তি জানাতেই পারেন৷ তাঁর বক্তব্য, এনআরসি সম্পূর্ণই সুপ্রিমকোর্টের নজরদারিতে বাস্তবায়িত হচ্ছে৷ তাই, সুপ্রিমকোর্ট অন্য কোনও রাজ্যে এনআরসি চালু করার নির্দেশ দিলে তাতে কংগ্রেস আপত্তি করবে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top