News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি পণ্য বিক্রয়ে আইন সংশোধনের সিদ্ধান্তে অনুমোদন রাজ্য মন্ত্রিসভার
Image

কৃষি পণ্য বিক্রয়ে আইন সংশোধনের সিদ্ধান্তে অনুমোদন রাজ্য মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ কৃিষি পণ্য বিক্রয়ে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিতে আইন সংশোধনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ত্রিপুরা মন্ত্রিসভা৷ আগামী বিধানসভা অধিবেশনে ত্রিপুরা এগ্রিকালচার প্রডিউস মার্কেট এক্ট ১৯৮০ তৃতীয় সংশোধনী বিল আনবে ত্রিপুরা সরকার৷


এ-বিষয়ে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরায় নিয়ন্ত্রিত বাজার রয়েছে ২১টি৷ এছাড়া ওই সমপর্যায়ের বাজার রয়েছে আরও ৮৪ টি৷ ওই বাজারগুলিকে পর্যায়ক্রমে সরকারি নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া শুরু করা হবে৷ সাথে তিনি যোগ করেন, ওই বাজারগুলি ছাড়া ত্রিপুরায় ছোট-ছোট ৫৫৪টি বাজার রয়েছে৷ যা সরকার নিয়ন্ত্রণ করে না৷


এদিন জানান, কেন্দ্রীয় সরকার ই-এনএএম একটি প্রকল্প শুরু করেছে৷ তাতে, বাজারগুলির উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে৷ ওই প্রকল্পের সুযোগ পেতেই আইন সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ তাঁর কথায়, ওই আইন সংশোধন হলে পাইকারি বিক্রেতাদের একটি লাইসেন্সে সারা ত্রিপুরায় ব্যবসা করার সুযোগ মিলবে৷ তাছাড়া, ফল ও সবজির পাইকারি বিক্রেতাদের লাইসেন্স প্রয়োজন হবে না৷ সাথে তিনি যোগ করেন, ওই প্রকল্পের অধীন ই-মার্কেট চালু হবে৷

তাতে, কেন্দ্রীয় সরকার প্রত্যেক বাজারের জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ করবে এবং ওই টাকা খরচ করে পরিকাঠামো গঠন করা হবে৷ তাঁর দাবি, ই-মার্কেট গঠন করা হলে মুম্বাইতে বসে মানুষ ত্রিপুরার গন্ডাছড়ায় বাজারে আনারস কিনতে পারবেন৷ তাই, ওই আইনের সংশোধনী বিল দ্রুত পাস করাতে চাইছে ত্রিপুরা সরকার, বলেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top