News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার দুই লোকসভা ও ৬৪টি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন, শেষ হল প্রচার
Image

সোমবার দুই লোকসভা ও ৬৪টি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন, শেষ হল প্রচার

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.) : আগামী সোমবার ২১ অক্টোবর মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোটের পাশাপাশি বিহারের সমস্তীপুর এবং মহারাষ্ট্রের সাতারা এই দুটি লোকসভা আসনেও উপ-নির্বাচনে গ্রহণ হবে | এছাড়া ১৮টি রাজ্যের ৬৪টি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হবে ওই দিন  | আজ শনিবার বিকেল পাঁচটায় শেষ হল ভোটের প্রচার | ২৪ অক্টোবর ভোটের ফল ঘোষণা।

লোকসভা ভোটের পর ফের ভোট গ্রহণ হচ্ছে দেশের একাধিক রাজ্যে | আগামী সোমবার ২১ অক্টোবর বিহারের সমস্তীপুর এবং মহারাষ্ট্রের সাতারা এই দুটি লোকসভা আসনেও উপ-নির্বাচনে গ্রহণ হবে | সমস্তীপুরের লোক জনশক্তি পার্টির সাংসদ রামচন্দ্র পাসওয়ানের মৃত্যুর কারণে এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাতারা থেকে লোকসভার এনসিপি সাংসদ উদয়নরাজ ভোসলে পদত্যাগের কারণে এখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া ওই দিন ১৮টি রাজ্যের ৬৪টি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হবে | যেগুলি হল কর্ণাটকের ১৫টি, উত্তরপ্রদেশে ১১টি, বিহারে পাঁচটি, গুজরাতে চারটি, মধ্যপ্রদেশে একটি, রাজস্থানে দুটি, পাঞ্জাবে চারটি, অসমে চারটি, কেরলে পাঁচটি, মেঘালয়ে একটি, ওডিশায় একটি, পুডুচেরি একটি , সিকিমে তিনটি, তামিলনাড়ুতে দুইটি, তেলেঙ্গানায় একটি, ছত্তিশগড়ে একটি, অরুণাচল প্রদেশে একটি এবং হিমাচলপ্রদেশের দুইটি বিধানসভা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে । উপনির্বাচনের ফলাফল ২৪ অক্টোবর জানা যাবে ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top