News Flash

  • Home
  • Uncategorized
  • জনগণকে আসতে হয় না, সরকারই জনগণের কাছে পৌঁছ যায় : মুখ্যমন্ত্রী
Image

জনগণকে আসতে হয় না, সরকারই জনগণের কাছে পৌঁছ যায় : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ রাজ্যের বর্তমান সরকার জনগণের সরকার৷ কারণ, সরকারের উন্নয়নমূলক কর্মসূচির সুযোগ পেতে জনগণকে আর সরকারের কাছে ছুটে যেতে হচ্ছে না৷ সরকার জনগণের কাছে ছুটে আসছে৷ আজ গোমতি জেলার করবুক মহকুমায় বহুমুখী উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জনতার দরবার’-এ উপস্থিত হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দৃঢ়তার সাথে এ-কথা বলেন৷ তাঁর কথায়, জনতার দরবারে জনগণ যেমন ব্যক্তিগত সমস্যা নিয়ে আসেন তেমনি সমাজের নানা সমস্যা রাস্তাঘাট, সেচ, পানীয়জল, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুতের মতো সমষ্টিগত সমস্যারও সমাধান চান৷ এতে সরকার ও জনগণের মধ্যে সরাসরি কথাবার্তার মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করার রূপরেখা তৈরি করা সহজতর হয়৷


আজকের এই জনতার দরবারে করবুক এবং শিলাছড়ি ব্লকের অন্তর্গত ৩০টি এডিসি ভিলেজ এলাকায় বসবাসকারী প্রচুর মানুষ তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি সমূহ মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন৷ মুখ্যমন্ত্রী প্রত্যেকের সমস্যা ও দাবিসমূহ মনোযোগ সহকারে শোনেন এবং অধিকাংশেরই তাৎক্ষণিক সমাধান করে দেন৷ অবশিষ্ট সমস্যাগুলি উপস্থিত রাজ্য, সংশ্লিষ্ট জেলা, মহকুমা এবং ব্লক আধিকারিকদের গুরুত্বের সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দেন৷ মুখ্যমন্ত্রী বলেন, করবুকের মতো প্রত্যন্ত এলাকায় পরিকাঠামোগত উন্নয়নের যথেষ্ট অভাব রয়েছে৷ একমাত্র সরকারি কর্মচারীরাই নিষ্ঠার সঙ্গে কাজ করে উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করতে পারেন৷ তিনি আরও বলেন, যে সকল সরকারি কর্মচারী নিষ্ঠার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করবেন বছর দুয়েকের মধ্যে তাঁদের পছন্দ মতো জায়গায় বদলির ব্যবস্থা করা হবে৷


এদিনের জনতার দরবারে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক বুর্বামোহন ত্রিপুরা, বিধায়ক রঞ্জিত দাস প্রমুখ৷ এছাড়া রাজ্য সরকারের মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু, অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক, পুলিশের মহানির্দেশক একে শুক্লা, গ্রামোন্নয়ন ও শিক্ষা দফতরের সচিব সৌম্যা গুপ্তা, পূর্ত দফতরের প্রধানসচিব এসআর কুমার, উপজাতি কল্যাণ দফতরের সচিব এন ডার্লং, গোমতি জেলার জেলাশাসক টিকে দেবনাথ, পুলিশ সুপার এআর রেড্ডি-সহ জেলা ও মহকুমাস্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ জনতার দরবার উপলক্ষে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top