News Flash

  • Home
  • Uncategorized
  • আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, কার্তি চিদম্বরমসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের
Image

আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, কার্তি চিদম্বরমসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.) : আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, তাঁর ছেলে কার্তি চিদম্বরমসহ ১৪ জনের বিরুদ্ধে শুক্রবার চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী ২১ অক্টোবর চার্জশিটের ওপর শুনানি শুরু হবে। চার্জশিটে শীর্ষ কংগ্রেস নেতার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আইএনএক্স মিডিয়া সংস্থাকে বিদেশি বিনিয়োগ উন্নয়ন বোর্ডের অনুমোদন জোগাড় করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এদিন দিল্লির আদালতে বিশেষ সিবিআই বিচারপতি অজয় কুমার কুহারের এজলাসে চার্জশিট জমা পড়েছে। আগামী সোমবার তার শুনানি হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি। জানা গিয়েছে, বিদেশি বিনিয়োগ উন্নয়ন বোর্ডের অন্তত ৪ জন আধিকারিকের নাম রয়েছে চার্জশিটে। অভিযোগ, ২০০৬ সালে তদানীন্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের সাউথ ব্লকের দফতরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন আইএনএক্স মিডিয়া সংস্থার দুই মালিক ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও পিটার মুখোপাধ্যায়। তাঁদের দেওযা বয়ান অনুযায়ী, ব্যবসায় সুবিধা পেতে তাঁদের ছেলে কার্তির কাছে পাঠিয়েছিলেন মন্ত্রী। এফআইপিবি-র অনুমোদন জোগাড় করে দেওয়ার জন্য কার্তি তাঁদের কাছে ১০ লক্ষ ডলার দাবি করেন বলে জানিয়েছেন মুখোপাধ্যায়রা।

পরিকল্পনা অনুযায়ী, কার্তির মালিকানাধীন সংস্থা অ্যাডভান্টেজ স্ট্র্যাটেজিক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড-কে নিয়োগ করে আইএনএক্স মিডিয়া। এর পরে কার্তির সংস্থা ও চার সহযোগী সংস্থার মাধ্যমে আইএনএক্স-এর নামে মোট ৭,০০০ ডলার মূল্যের চারটি রসিদ কাটা হয় এবং সেই বাবদ অর্থ পাওয়া যায়। কিছু দিনের মধ্যেই হিসেবের গরমিলে বৈধতা দেয় এফআইপিবি-র অনুমোদন। এই মামলায় এর আগে কার্তি চিদম্বরমকে গ্রেফতার করা হলেও তিনি পরে জামিন পান। সিবিাআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রীও। আপাতত তিনি ইডি-র হেফাজতে তিহাড় জেলে রয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top