News Flash

  • Home
  • Uncategorized
  • সৌদি আরবের মদিনায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৩৫ বাসযাত্রী
Image

সৌদি আরবের মদিনায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৩৫ বাসযাত্রী

রিয়াধ (সৌদি আরব), ১৭ অক্টোবর (হি.স.) : মর্মান্তিক পথ দুর্ঘটনায় সৌদি আরবের মদিনায় ৩৫ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। পাশাপাশি গুরুতর আহত চার। বৃহস্পতিবার সে দেশের প্রশাসনের তরফে এমনই জানানো হয়েছে।

বুধবার সৌদি আরবের পশ্চিমে মদিনার আল অখলে একটি এক্সাভেটরের (মাটি খননকারি ভারী যান) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় চার্টাড বাসের। সংঘর্ষ তীব্রটা এতটাই ছিল যে বাসটি দুমড়ে মুচড়ে যায়। আগুন লেগে যায় বাসটিতে। এমনকি বিলাসবহুল বাসটির কাঁচের জানালাও ভেঙে যায়। বাসটির মধ্যে বিদেশি পর্যটকও ছিল। আহতদের প্রত্যেকে আল হামনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। নিহতদের মধ্যে আরব এবং এশীয় তীর্থযাত্রী ছিল। বুধবার সন্ধ্যা ৭টায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

উল্লেখ্য এর আগেও মদিনায় এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের এপ্রিলে বাসের সঙ্গে ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান চার ব্রিটিশ তীর্থযাত্রী। পাশাপাশি গুরুতর জখম ১২।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top