News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্ণিকাণ্ডে বিলোনিয়ায় চালের গুদাম সহ দুটি দোকান পুড়ে ছাই, প্রচুর ক্ষতি
Image

অগ্ণিকাণ্ডে বিলোনিয়ায় চালের গুদাম সহ দুটি দোকান পুড়ে ছাই, প্রচুর ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ অক্টোবর৷৷ বিধবংসী অগ্ণিকাণ্ডে বিলোনিয়ায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ একটি চালের গুদাম, একটি মুদি দোকান ও একটি হার্ডওয়ারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে৷ বিশেষ করে, মুদি দোকানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে৷ দমকলের চারটি ইঞ্জিন মিলে আগুন আয়ত্তে এনেছে৷
মঙ্গলবার বেসা তিনটা নাগাদ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার মেইন রোডে তপন সাহার চালের গুদাম, শ্রীবাস সাহার মুদি দোকান এবং সৈকত সাহার হার্ডওয়ারের দোকানে আগুন লেগে প্রচুর ক্ষতি হয়েছে৷ এ-বিষয়ে সৈকত সাহা জানিয়েছেন, দুপুরে দোকান খোলা রেখেই খাবার খেতে বাড়ি গিয়েছিলাম৷

হঠাৎ ফোনে আগুন লাগার খবর পেয়ে দৌড়ে এসে দেখি দোকানের প্রচুর ক্ষতি হয়ে গেছে৷
তিনি জানান, বিলোনিয়া, শান্তিরবাজার, রাজনগর এবং ঋষ্যমুখ থেকে দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে৷ তবুও চালের গুদাম, মুদি দোকান ও হার্ডওয়ারের দোকানকে ক্ষতির হাত থেকে বাঁচানো সম্ভব হয়নি৷ সৈকতবাবু বলেন, মুদি দোকানের মালিক রাজু সাহা আজ সকালে দোকানে এসেছিলেন৷ কিছুক্ষণ থেকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান৷ চালের গুদামেরও সমস্ত দরজা বন্ধ ছিল৷ ফলে, আগুন লাগার পর ওই দুটি জায়গায় সবচেয়ে ক্ষতি হয়েছে৷

তিনি জানান, চালের গুদামে কিছু চালের বস্তা উদ্ধার করা সম্ভব হয়েছে৷ কিন্তু মুদি দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে৷ শুধু তা-ই নয়, হার্ডওয়ার দোকানের প্রচুর জিনিসপত্র আগুনে পোড়া ছাড়াও দমকলের জলে নষ্ট হয়েছে৷
এদিন, সময়মতো দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে আশপাশের প্রচুর দোকান ক্ষতিগ্রস্ত হত৷ প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে৷ দমকল কর্মীদের বক্তব্য, চাল গুদামের পাশে একটি মোবাইল দোকান থেকেই সম্ভবত আগুনের সূত্রপাত হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top