News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর কাশ্মীরে সন্ত্রাসবাদ বেড়ে গিয়েছে : আজাদ
Image

কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর কাশ্মীরে সন্ত্রাসবাদ বেড়ে গিয়েছে : আজাদ

নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়ে গিয়েছে জম্মু ও কাশ্মীরে বলে দাবি করেছেন তিনি।

বুধবার গুলাম নবি আজাদ জানিয়েছেন, বিজেপি কেন্দ্রে ক্ষমতা আসার পর জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়ে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে বিজেপি। তার ফলেই এই অবস্থা। পরিস্থিতি সম্পর্কে অবগত না হয়েই স্রেফ স্লোগান দিয়ে চলেছে তারা। ফারুক আবদুল্লাকে গৃহবন্দী করার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, বিগত ছয় বছরে দেশে কোনও প্রকারের গণতন্ত্র নেই। এর আগের কোনও সরকার বিরোধী দলগুলির সঙ্গে এমন আচরণ করেনি। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় তা একেবারে কাম্য নয়। এক সময় গোটা বিশ্ব ভারতের গণতন্ত্র নিয়ে গর্ববোধ করত। কিন্তু বর্তমানে দেশে সেই পরিস্থিতি নেই। জনগণের কন্ঠ রোধ করার প্রক্রিয়া চলছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top