News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় ক্রিকেটের মুখ্য পিচ কিউরেটর হিসেবে নিযুক্ত আশিস ভৌমিক
Image

ভারতীয় ক্রিকেটের মুখ্য পিচ কিউরেটর হিসেবে নিযুক্ত আশিস ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ রাজ্যের আশিস ভৌমিককে ভারতীয় ক্রিকেটের মুখ্য পিচ কিউরেটর হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে৷ তিনি, পিচ কিউরেটর প্যানেলের সদস্য ছিলেন৷ মুখ্য পিচ কিউরেটর পদে দলজিৎ সিংহের অবসর গ্রহণের পর আশিস ভৌমিককে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে৷ ত্রিপুরার ইতিহাসে এই প্রথম কেউ মুখ্য পিচ কিউরেটর হিসেবে নিযুক্তিতে স্বাভাবিকভাবেই রাজ্যের ক্রীড়ামহল দারুণ খুশি৷


সম্প্রতি বিসিসিআই পিচ কিউরেটরদের নতুন কমিটি ঘোষণা করেছে৷ দশ সদস্যের পিচ কিউরেটর কমিটি ভারতের সমস্ত পিচগুলির তদারকি করবে৷ আশিস ভৌমিককে এই কমিটির প্রধান নির্বাচিত করা হয়েছে৷ অন্য সমস্ত কিউরেটর তাঁর নির্দেশে পিচগুলির কাজ করবেন বা বজায় রাখবে৷
ভারতের প্রধান পিচ কিউরেটর নির্বাচিত হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে আশিসবাবু বলেন, ‘‘নিঃসন্দেহে এটি একটি কঠিন এবং চ্যালেঞ্জিং কাজ৷ প্রাক্তন চিফ পিচ কিউরেটর দলজিৎ সিংহের কাছ থেকে আমি সমর্থন ও আশীর্বাদ পেয়েছি৷’’


তিনি বলেন, ‘‘গত ২২ বছর ধরে দলজিৎ সিংহের কাছ থেকে অনেক কিছু শিখেছি৷ তাঁর পদে নির্বাচিত হয়ে বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমাকে৷’’ তিনি আরও বলেন, আমি আশা করি আমাদের খেলোয়াড়রা এই বিষয়টি অনুভব করতে পারবে যে, আপনি যদি আরও ভাল কিছু করতে পারেন তবে আপনি কোথা থেকে এসেছেন তাতে কিছু আসে যায় না৷


প্রসঙ্গত, আশিস ভৌমিক ত্রিপুরার বাসিন্দা এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ কিউরেটর হিসাবে কাজ করেছিলেন৷ এর আগে তিনি বিসিসিআই পূর্ব জোনের পিচ কিউরেটর ছিলেন৷ আশিস ভৌমিক ত্রিপুরার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন৷ তিনি ত্রিপুরা ক্রিকেটের একজন ফাস্ট বোলার হিসেবে সুপরিচিত৷ ১৯৯৭ সাল থেকে তিনি পিচ কিউরেটর হিসাবে কাজ করছেন৷
তিনি বিসিসিআইয়ের জন্য পিচ কিউরেটর ম্যানুয়াল তৈরি করেছিলেন এবং বিসিসিআই এ-ক্ষেত্রে নবাগতদের জন্য এই ম্যানুয়ালটি অনুসরণ করে চলেছে৷ সম্প্রতি পুনেতে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছে৷ পুনের পিচ আশিস ভৌমিক তৈরি করেছিলেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top