News Flash

  • Home
  • Uncategorized
  • ১৫ কোটি টাকার ড্রাগস উদ্ধার, গ্রেপ্তার ছয়জন
Image

১৫ কোটি টাকার ড্রাগস উদ্ধার, গ্রেপ্তার ছয়জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম, ১৪ অক্টেবর৷৷ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্যাম্পের বাজার এলাকা থেকে ১৫ কোটি টাকা ড্রাগস সহ ছয়জন আটক করেছে এডি নগর থানার পুলিশ৷ আটককৃতরা হল রনি পাল, সাগর সাহা, মন্টু পাল, শুভ লোধ, আকাশ রায় এবং চন্দন শীল৷ পুলিশ জানায় দীর্ঘদিন যাবতই তাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ ছিল৷ রবিবার তাদের হাতে হাতে আটক করা হল৷ পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়েছে৷ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়৷ ধৃতদের মধ্যে একজনকে পুলিশ হেপাজতে ও অন্য পাঁচজনকে জেল হেপাজতে রাখার নির্দেশ দেয় আদালত৷


এদিকে শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুর এলাকায় নিজ বাড়ি থেকে নেশাকারবারের অপরাধে যুক্ত এক কুখ্যাত নেশা কারবারীকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তার নাম বিশ্বজিৎ দেবনাথ৷ বয়স তেত্রিশ৷ তার বিরুদ্ধে টাকারজলা থানায় একটি মামলা ছিল৷ এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন সিপাহীজলার পুলিশ সুপার তথা কৃষ্ণেন্দু চক্রবর্তী৷ সে এতদিন পলাতক ছিল৷

কুখ্যাত নেশা কারবারি বেটারি বিশু বলেই তাকে সকলে চিনে৷ এর পূর্বেও বহুবার তাকে ধরার জন্য বিশালগড় মহকুমা পুলিশ আধিকারীক তথা উত্তম বনিক তার বাড়িতে অভিযান চালিয়ে ছিল৷ শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ পুলিশ অভিযুক্তকে আদালতে সোপর্দ করেছে এবং আদালতের আদেশে সাত দিনের রিমান্ড পায় পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top