News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়কে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

জাতীয় সড়কে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৪ অক্টেবর৷৷ মেয়ের বাড়িতে নাতিকে দেখতে এসে আর ঘরে ফেরা হলোনা ৫০ উর্ধো এক ভদ্রলোকের৷ তার নাম সুশেন দাস৷ হাওয়াইবাড়ি জাতীয় সড়কের পাশ থেকে মৃতদেহ উদ্ধার হয় সোমবার বিকাল ৪.৩০ মিনিট নাগাদ৷ মর্মান্তিক পথদুর্ঘটনাকে কেন্দ্র করে হাওয়াইবাড়ি এলাকা শোকাচ্ছন্ন৷ মৃত ব্যাক্তির নাম সুশেন দাস (৫৯)৷ ঘটনা তেলিয়ামুড়া বড়লুঙ্গা এলকার বাসিন্দা সুশেন দাস৷


তিনি বর্তমানে আগরতলার চন্দ্রপুর এলাকায় ভাড়া থাকেন৷ পেশায় তিনি শ্রমিক৷ সোমবার সুশেন দাস হাওয়াইবাড়িস্থিত হরিধন সরকারের বাড়িতে আসেন নাতিকে দেখতে৷ সুশেন ও হরিধন সম্পর্কে শ্বশুর ও মেয়ের জামাই৷ মেয়ের বাড়িতে শ্বশুরকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করে হরিধন৷ না, সুশেন দাস মেয়ের বাড়ি থেকে না খেয়েই বের হন চন্দ্রপুরস্থিত ভাড়া বড়িতে ফেরার জন্য৷


এদিনই বিকাল ৪.৩০মিনিট নাগাদ সুশেন দাসের মৃতদেহ জাতীয় সড়কের পাশে পড়ে থাকতে দেখে পথ চলতি মানুষজন মেয়ের বাড়িতে খবর পাঠায় এবং তেলিয়ামুড়া থানায় খবর দেয়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে এনে রাখে ময়না তদন্তের জন্য৷ পথদুর্ঘটনায় সুশেন দাসের মৃত্যুর সংবাদে গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে৷ আত্মীয় পরিজন মর্মান্তিক এই ঘটনা কোনভাবেই মেনে নিতে পারছেন না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top