News Flash

  • Home
  • Uncategorized
  • ধনদেবী লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি চলছে, বাজারের অবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
Image

ধনদেবী লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি চলছে, বাজারের অবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ ধনদেবী লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি চলছে জোর কদমে৷ আগামীকাল কোজাগরী লক্ষ্মী পূজা৷ সাধারণত, প্রত্যেক বাড়িতেই লক্ষ্মী পূজা হয়ে থাকে৷ ফলে, এই পূজা নিয়ে ব্যস্ততা একটু আলাদা হওয়াটাই স্বাভাবিক৷ তবে, দ্রব্যমূল্য বৃদ্ধিতেও মা লক্ষ্মীর আরাধনায় কোন রকম কার্পণ্য হবে বলে মনে হচ্ছে না৷ অবশ্য, বাজারে চাহিদা নিয়ে ক্রেতা-বিক্রেতার মিশ্র মতামত উঠে এসেছে৷

আজ আগরতলার অন্যতম প্রধান বাজার হিসেবে পরিচিত মহারাজগঞ্জ বাজারে ক্রেতাদের ভিড় অবাক করার মতই ছিল৷ কারণ, অন্যান্য বছর তুলনামূলক এই সময়ে ভিড় বেশি ছিল৷ বিশেষ করে মূর্তির বাজারে বিক্রেতাদের প্রচণ্ড ভিড় দেখা গিয়েছিল গত বছর৷ এ-বিষয়ে জনৈক মূর্তি বিক্রেতা বলেন, দ্রব্যমূল্যের বাজারেও লক্ষ্মী মূর্তির দাম বাড়ানো হয় নি৷ গত বছর যে দামে মূর্তি বিক্রি হয়েছে, একই দামে এবারও মূর্তি বিক্রি করা হচ্ছে৷ তবে, এবছর ক্রেতা অনেক কম৷ তার দাবি, গত বছর এই সময়ের মধ্যে মূর্তির চাহিদা অনেক বেশি ছিল৷ ফলে, এবছর মানুষে লক্ষ্মী পূজা কম করছেন কিনা তা বুঝতে পারছি না, ঠাট্টা করে বললেন তিনি৷

এদিকে মূর্তি কিনে বাড়ি ফেরার পথে জনৈক ক্রেতা বলেন, মূর্তির দাম গত বছরের সমানই রয়েছে৷ তবে, অন্যান্য বছরের তুলনায় ক্রেতার ভিড় অনেকটাই কম বলে মনে হচ্ছে৷ তাঁর দাবি, ফল-সবজির দাম সামান্য বেড়েছে৷ প্রায় একই মতামত জনৈক গৃহিণীরও৷ তাঁর কথায়, মূর্তি এবং ফলের দাম অনেক বেড়েছে৷ তিনি বলেন, মা লক্ষ্মীর ছোট্ট একটি প্রতিমা ৪০০ তাকে দিয়ে কিনতে হয়েছে৷ তাছাড়া, আঙ্গুর, আম ইত্যাদির দাম সাধারণের নাগালের বাইরে চলে গিয়েছে৷

এদিন জনৈক ফল বিক্রেতা বলেন, বাজারে জিনিসের চাহিদা রয়েছে৷ তবে, দাম কিছুটা বেড়ে রয়েছে৷ তিনি জানান, আপেল ১০০ টাকা, আঙ্গুর ৩০০ টাকা, আম ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷ অন্যান্য ফলের দামও বেড়েছে৷

এদিকে বাজি বিক্রি নিয়েও ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে৷ এক বাজি বিক্রেতার কথায়, প্রত্যেক ধরনের বাজির দাম ১০ টাকা করে বৃদ্ধি পেয়েছে৷ তবুও বিক্রি ভালই হচ্ছে৷ কিন্তু অন্য আরেক পাইকারি বিক্রেতার কথায়, এবছর বাজি বিক্রি কম হচ্ছে৷ অবশ্য, ব্যবসায়ীদের ধারণা আগামীকাল সকালে বাজারে ক্রেতাদের প্রচণ্ড ভিড় দেখা যাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top