News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামের মানুষ ভালো আছেন, বললেন মুখ্যমন্ত্রী
Image

গ্রামের মানুষ ভালো আছেন, বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ নয়া দুটি নবোদয় এবং এয়ার এশিয়ার বিমান, দুগর্োৎসবে ডাবল উপহার দিয়েছে কেন্দ্র৷ আগরতলায় বিসর্জন কার্নিভাল ‘মায়ের বিদায়’ সূচনা করে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ শুক্রবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দুর্গাপ্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা ‘মায়ের বিদায়’৷ রাজ্যে এই প্রথম আগরতলায় এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ পোস্টফিস চৌমুহনি থেকে দশমীঘাট পর্যন্ত হাজার হাজার মানুষ রাস্তার দু’পাশে সমবেত হয়ে আজকের বর্ণাঢ্য শোভাযাত্রা প্রত্যক্ষ করেছেন৷


‘মায়ের বিদায়’ শোভাযাত্রাকে কেন্দ্র করে আগরতলা সিটি সেন্টারের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে দুর্গাপূজা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য রাজ্যবাসী এবং নিরাপত্তা বাহিনীগুলিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন৷ তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভ বিজয়ায় রাজ্যবাসীকে দুটো উপহার দিয়েছেন৷ টাকারজলা এবং বিলোনিয়ায় দুটো নবোদয় বিদ্যালয়ের অনুমোদন মিলেছে৷

তাঁর কথায়, প্রতিটি বিদ্যালয় তৈরিতে ব্যয় হবে প্রায় ৪৫ কোটি টাকা করে৷ তাছাড়া আগামী ২০ অক্টোবর থেকে এয়ার এশিয়া কলকাতা-গুয়াহাটি-ইমফল-আগরতলার মধ্যে তিনটি বিমান পরিষেবা চালু করবে৷


মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় এবার ২,২৫৫টির বেশি দুর্গাপূজা হয়েছে৷ এর আগে এমন নথিবদ্ধ পূজার সংখ্যা ছিল ২,২০০-এর কাছাকাছি৷ তিনি বলেন, এবার গ্রামীণ এলাকায় পূজা অনেক বেড়েছে৷ এতে প্রমাণিত, গ্রামের মানুষ ভালো আছেন৷ মুখ্যমন্ত্রী আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী বছরগুলিতেও আমরা এমন অনুষ্ঠানের আয়োজন করবো৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top