News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন আঙ্গিকে মা দুর্গার বিসর্জন উৎসবকে সাজিয়ে তোলার পরামর্শ রাম মাধবের
Image

নতুন আঙ্গিকে মা দুর্গার বিসর্জন উৎসবকে সাজিয়ে তোলার পরামর্শ রাম মাধবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ বিসর্জন কার্নিভাল দেখে অভিভূত বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মাই ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাম মাধব পরিবেশবান্ধব দুর্গোৎসবের পক্ষে সওয়াল করেছেন৷ শুধু তা-ই নয়, এই কার্নিভালকে ঘিরে যথেষ্ট পর্যটন সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি৷ তাই, প্রতিবছর আরও নতুন রূপে, নতুন আঙ্গিকে মা দুর্গার বিসর্জন উৎসবকে সাজিয়ে তোলার পরামর্শ দিয়েছেন তিনি৷


শুক্রবার রাম মাধব দাবি করেন, বিসর্জন কার্নিভাল প্রচুর পর্যটক টানার ক্ষমতা রাখে৷ কারণ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা মা দুর্গার বিসর্জনকে ঘিরে এই আয়োজনে নিশ্চয়ই আকৃষ্ট হবেন৷ তাতে, পর্যটনে প্রচুর আয় হওয়ার সম্ভাবনা রয়েছে৷ তাই, এই বিসর্জন কার্নিভালকে আন্তর্জাতিক মানের করার উদ্যোগ নিতে হবে, পরামর্শ দেন তিনি৷


রাম মাধব বলেন, সুন্দর এবং স্বাস্থ্যকর ভবিষ্যতের প্রশ্ণে দুগর্োৎসবকেও পরিবেশবান্ধব করতে হবে৷ এতে এই উৎসবের রঙে চমক আরও বাড়বে৷ সাথে তিনি পরামর্শ দেন, জল-দূষণ রোধে প্রতিমা বিসর্জনের বিকল্প পথ খুঁজে বের করতে হবে৷ তাঁর কথায়, নদী বা পুকুরের জলে প্রতিমা বিসর্জনের বদলে অন্য কোনও ব্যবস্থা নেওয়া হলে দূষণের হাত থেকে রেহাই পাওয়া যাবে৷ এদিন তিনি, শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরাবাসীকে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top