News Flash

  • Home
  • Uncategorized
  • বিসর্জন কার্নিভালের ছোঁয়ায় মেতে উঠল আগরতলাবাসী
Image

বিসর্জন কার্নিভালের ছোঁয়ায় মেতে উঠল আগরতলাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ সূচনাতেই কিস্তিমাত৷ বিসর্জন কার্নিভালে মেতে উঠলেন আগরতলাবাসী৷ নাচে, গানে, জমকালো আয়োজনে শিহরিত হয়েছেন উপস্থিত সকলেই৷ ত্রিপুরায় এই প্রথম দূর্গা প্রতিমা বিসর্জনেও উৎসবের আয়োজন হয়েছে৷ আগরতলায় প্যারাডাইস চৌমুহনীতে অস্থায়ী মঞ্চে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মাই ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাম মাধব বিসর্জন কার্নিভালের সূচনা করেন৷


এদিন দুপুর তিনটা থেকেই প্যারাডাইস চৌমুহনীতে মানুষ ভিড় করতে শুরু করেন৷ দুপুর গড়িয়ে বিকাল হতেই মানুষের উপস্থিতির হার ক্রমেই বাড়তে থাকে৷অনুষ্ঠান যখন শুরু হয়েছে তখন পোস্ট অফিস চৌমুহনী পর্যন্ত রাস্তার দুই ধরে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে৷ এই কার্নিভাল প্রত্যেকটি মুহুর্ত সবাই উপভোগ করতে পারেন, তার জন্য বেশ কয়েকটি জায়ান্ট স্ক্রিনও লাগানো হয়েছে৷


এদিকে, আরক্ষা প্রশাসনের পক্ষ থেকেও আইন-শৃঙ্খলা বজায় রাখতে সব আয়োজন করা হয়েছে৷ পশ্চিম জেলা পুলিশ সুপার অজিত প্রতাপ সিং এবং ট্রাফিক পুলিশ সুপার পিনাকী সামন্ত দুজনেই দাঁড়িয়ে থেকে পরিস্থিতির উপর নজর রাখছিলেন৷ শুধু তাই নয়, রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা রাজীব সিং সমস্ত কিছুর তদারকি করছিলেন৷


আজ সাংসৃকতিক অনুষ্ঠান দিয়ে বিসর্জন কার্নিভালের সূচনা হয়েছে৷ সুকল পড়ুয়া মেয়েদের নৃত্য প্রদর্শনী সকলের মন ছুঁয়ে নিয়েছে৷ তাছাড়া, প্রতিটি ক্লাব নিজস্ব কায়দায় নাচে-গানে এই কার্নিভালের পরিবেশ আনন্দমুখর করে তুলেছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার এবং রাম মাধব প্রতিটি ক্লাবের সম্পাদক ও সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷


আয়োজক কমিটির সদস্য ভিক্টর সোম বলেন, এত অল্প সময়ে কাজটা সম্পন্ন করা যাবে, তা ভেবে এখনো স্বপ্ণ মনে হচ্ছে৷ তিনি বলেন, মঞ্চ নির্মাণ থেকে শুরু করে ইভেন্ট ম্যানেজমেন্ট, প্রত্যেকটি ক্ষেত্রেই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি৷ তবু, সমস্ত বাঁধা কাটিয়ে এই অনুষ্ঠানটি সফলভাবে সকলের কাছে তোলে ধরতে পেরে ভীষণ খুশি হয়েছি৷ তাঁর কথায়, আয়োজক কমিটির চেয়ারপারসন সাংসদ প্রতিমা ভৌমিক সহ প্রত্যেকের নিরলস প্রচেষ্টায় প্রথমবার বিসর্জন কার্নিভাল মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে বলে মনে হচ্ছে৷ তিনি জানান, আগরতলায় ২৮টি ক্লাব অংশগ্রহণ করতে ইচ্ছুক বলে আবেদন জানিয়েছে৷ তবে, কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত বলা মুশকিল, কত ক্লাব এই উৎসবে অংশ নিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top