News Flash

  • Home
  • Uncategorized
  • মতিনগরে বিস্তর পরিমাণে ইয়াবা সহ গ্রেপ্তার যুবক
Image

মতিনগরে বিস্তর পরিমাণে ইয়াবা সহ গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ অক্টোবর৷৷ গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার আনুমানিক সাতটা নাগাদ মতিনগর ইটভাট্টা ধনিরামপুর রোড সংলগ্ণ রাস্তার পাশে গভীর জংগল থেকে প্রচুর পরিমানে ইয়াবা টেবলেট উদ্ধার করেছে পুলিশ৷ তবে এ অভিজানে ছিলেন সিপাহীজলা ডিএসপিও সজল শর্মা, সোনামুড়া থানার সাব ইন্সপেক্টর অনামিকা দত্ত সহ বিশাল সংখ্যক টিএসআর জওয়ান৷


উদ্ধারকৃত ইয়াবা টেবলেট এর পরিমান প্রায় সাত হাজার৷ পুলিশের ডিএসপিও সজল শর্মা জানান তার বাজার মূল্য আনুমানিক চার লক্ষ টাকা হবে৷সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যেখান থেকে নেশাদ্রব্য উদ্ধার করা হয়েছে সেখানেই একজন লোক বাইক নিয়ে ঘোরাঘুরি করছে তখনই সন্দেহ মূলকভাবে বাইক চালককে পুলিশ আটক করে৷ তার নাম কামরুল ইসলাম৷বয়স পঁচিশ৷ বাড়ি দুধপুকুর৷


কলমচৌড়া থানাধীন এলাকায় তার বাড়ি৷তার কাছ থেকে নগত অর্থরাশি পাওয়া গেছে ছত্রিশ হাজার তিনশো টাকা৷তাকে আটক করা হয়েছে৷সোনামুড়া থানায় আটক করে জিজ্ঞাসাবাধ চালাচ্ছে পুলিশ৷ বর্তমানে নেশাবিরুধি অভিজান জারি থাকলেও পুলিশকে ঘুমে রেখে নেশা কারবারিরা তাদের ব্যাবসা চালাচ্ছে৷ বর্তমানে সোনামুড়া থানার অন্তর্ভুক্ত মতিনগর,মানিক্যনগর,কুলুবাড়ি,টুক্কাচৌমুহনি,বাতাদোলা,কমলনগর,কলমচৌড়া বক্সনগর এসকল এলাকাতে এখনও নেশাকারবারিরা রমরমা ব্যাবসা চালিয়ে যাচ্ছে বলে পুলিশ সুত্রে খবর৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top