News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, মানব না অন্য কোনও দেশের হস্তক্ষেপ : অমিত শাহ
Image

কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, মানব না অন্য কোনও দেশের হস্তক্ষেপ : অমিত শাহ

মুম্বই, ১১ অক্টোবর (হি.স.): কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ| কাশ্মীর ইস্যুতে অন্য কোনও দেশের হস্তক্ষেপ আমরা কখনও মেনে নেব না, তা সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই হোক অথবা অন্য কেউ| মোদীজী স্পষ্ট করে দিয়েছেন, কাশ্মীর আমাদের আভ্যন্তরীণ বিষয়| শুক্রবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচারে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| কংগ্রেস এবং এনসিপি-কে তীব্র আক্রমণ করে অমিত শাহ এদিন বলেছেন, ‘কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত থাকুক, গোটা দেশবাসীই তা চেয়েছিল, শুধুমাত্র কংগ্রেস ও এনসিপি বিরোধিতা করেছিল| কংগ্রেস ও এনসিপির চিন্তাভাবনা শুধুমাত্র পরিবারের ভালোর জন্যই সীমাবদ্ধ| উন্নয়নের জন্য উদগ্রীব ছিল বিদর্ভ, কিন্তু বিদর্ভের উন্নতি হতে দেয়নি কংগ্রেস| বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিদর্ভের উন্নয়নের জন্য বিশেষ জোর দেওয়া হয়েছে|’ বিদর্ভকে উন্নয়নের পথে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপি জোট প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ|

শুক্রবার মহারাষ্ট্রের বুলধানা জেলার চিখালি বিধানসভা কেন্দ্রের বিজেপি জোট প্রার্থী স্বেতা মহালের হয়ে নির্বাচনী প্রচার করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| এদিনের জনসভা থেকে অমিত শাহ বলেছেন, ‘কংগ্রেস ও এনসিপি প্রশ্ন তুলছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কাশ্মীরের প্রসঙ্গ উত্থাপণ করার কী প্রয়োজন রয়েছে| কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এটা মহারাষ্ট্রের জনগণ খুব ভালোভাবেই জানেন| শুধুমাত্র মহারাষ্ট্র নয়, গোটা দেশের জনগণ চাইছেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবেই থাকুক| সংসদে কংগ্রেস নেতারা বলেছিলেন যদি ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করা হয় তাহলে রক্ত বন্যা বইবে| কাশ্মীর ইস্যুতে অন্য কোনও দেশের হস্তক্ষেপ আমরা কখনও মেনে নেব না, তা সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই হোক অথবা অন্য কেউ| মোদীজী স্পষ্ট করে দিয়েছেন, কাশ্মীর আমাদের আভ্যন্তরীণ বিষয়|’

অমিত শাহ এদিন আরও বলেছেন, ‘নির্বাচনের পরেই লোকসভার প্রথম অধিবেশনে ৩৭০ অনুচ্ছেদকে বিলোপ করেছেন প্রধানমন্ত্রী, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে পরিণত হয়েছে| ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পরও কাশ্মীরে এক ফোঁটাও রক্তপাত হয়নি| সর্বত্রই শান্তি রয়েছে| কংগ্রেস ও এনসিপি শুধুমাত্র তাঁদের পরিবারের স্বার্থে ৩৭০ অনুচ্ছেদকে সমর্থন করেছিল|’ নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ আরও বলেছেন, ‘মহারাষ্ট্রের জনগণের পাশাপাশি গোটা দেশের মানুষ ৩৭০ অনুচ্ছেদ বিলোপ হওয়ায় খুশি হয়েছেন|

কংগ্রেস ও এনসিপি-কে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘বিদর্ভের প্রতি কংগ্রেস ও এনসিপির মনোভাব সর্বদাই দ্বি-মনের| এ জন্যই বিদর্ভের উন্নতি হয়নি| কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর, বিদর্ভের সমস্ত আটতে থাকা প্রকল্পগুলি গর্তি পেয়েছে| নাগপুর-মুম্বই মহাসমৃদ্ধি রোডের কাজ দ্রুত গতিতে চলছে| নাগপুর মেট্রোর কাজও চলছ| সেচ প্রকল্পগুলিও গতি অর্জন করেছে| বিদর্ভের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি| বিদর্ভের প্রগতি আরও এগিয়ে নিয়ে যাওয়ার জনগণের কাছে বিজেপি জোটকে ভোট দেওয়ার অনুরোধ করেন অমিত শাহ|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top