News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্র হ্যাপির মৃত্যু, অভিযুক্ত অধরা থানায় ডেপুটেশন
Image

ছাত্র হ্যাপির মৃত্যু, অভিযুক্ত অধরা থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১০ অক্টোবর৷৷ হোস্টেল কর্তৃপক্ষের অমানবিক নির্যাতনের শিকার নবম শ্রেণীর ছাত্রের মৃত্যুর ঘটনায় দোষীকে গ্রেপ্তারের দাবিতে থানায় ডেপুটেশন দিয়েছে ফটিকরায় ব্লক কংগ্রেস৷


প্রসঙ্গত, ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন ডেমডুম এডিসি ভিলেজের বাসিন্দা রাজমালা দেববর্মার পনেরো বর্ষীয় ছেলে হ্যাপি দেববর্মা কুমারঘাটের হলিক্রস ইংলিশ মিডিয়াম সুকলের বয়েজ হোস্টেলে থেকে পড়াশুনা করতো৷হ্যাপি সুকলের নবম শ্রেণীর ছাত্র ছিল৷ গত ২৬ সেপ্ঢেম্বর পরীক্ষা শেষে সুকল বন্ধের পর তার মা তাকে হোস্টেল থেকে বাড়িতে নিয়ে যায়৷ তারপর থেকেই হ্যাপি জ্বরে আক্রান্ত হয়৷ প্রচণ্ড অসুস্থ অবস্থায় প্রথমে তাকে মনু হাসপাতালে এবং পরে সেখান থেকে রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে৷


এদিকে, চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন তাকে প্রচণ্ড মারধর করা হয়েছে এবং তাতে তার বুকের হাড় ভেঙে গেছে৷ তখন ঘটনাটি তার মাকে খুলে বলে হেপী দেববর্মা৷
রাজমালা দেববর্মা জানিয়েছেন, বিদ্যালয়ের ছাত্রাবাসের ওয়ার্ডেন বুরচুং হালাম তার ছেলেকে গত ২৫ তারিখে বিনা কারনে প্রচণ্ড মারধোর করেছেন৷আর তাতেই সে অসুস্থ হয়ে পড়ে৷চিকিৎসাধীন অবস্থায় ৬ অক্টোবর হ্যাপি মারা যায়৷


এদিকে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবীতে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার কুমারঘাট থানায় ডেপুটেশন প্রদান করা হয়েছে৷পুলিশের বিরুদ্ধে হোস্টেল ওয়ার্ডেনকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে৷ প্রদেশ ব্লক কংগ্রেস সভাপতি কার্তিক সূত্রধর জানিয়েছেন, ওই সুকল ছাত্রের মৃত্যুর ঘটনায় দোষীকে গ্রেফতারের চূড়ান্ত সময় বেঁধে দেওয়া হয়েছে পুলিশকে৷ এর মধ্যে দোষীকে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top