News Flash

  • Home
  • Uncategorized
  • আগুনে পুড়ে ছাঁই বসতবাড়ি, ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক টাকা
Image

আগুনে পুড়ে ছাঁই বসতবাড়ি, ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ বিধবংসী অগ্ণিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে৷ এতে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও আগুনে পুড়ে ১০ লক্ষাধিক মূল্যের জিনিসপত্র নষ্ট হয়েছে বলে দাবি করা হচ্ছে৷ বুধবার দুপুরে আঠারোমুড়া পাহাড়ের ৪৩ মাইল এলাকায় চৈতন্য দেববর্মার বসতবাড়ি পুড়ে ছাঁই হওয়ার ঘটনায় পুলিশ এবং দমকল বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ দেখা গেছে৷


এদিন বেলা দুটো নাগাদ স্থানীয় জনগণ হঠাৎ চৈতন্য দেববর্মার বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন৷ সে সময় প্রতিবেশীরা চিৎকার শুরু করলে স্থানীয় জনগণ সকলে মিলে এগিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন৷ চৈতন্য দেববর্মা জানিয়েছেন, ওই সময় বাড়িতে তাঁর বৃদ্ধ বাবা বীরেন্দ্র দেববর্মা ঘুমিয়েছিলেন৷ আগুন লাগার ঘটনা টের পেতেই তিনি ছুটে গিয়ে বাবাকে কোনওমতে বাড়ির বাইরে নিয়ে আসেন৷ রান্না ঘর থেকে রান্নার সিলিন্ডারটিও তিনি বাড়ির বাইরে নিয়ে আসতে সক্ষম হন৷ নইলে হয়তো-বা আরও বড় ধরনের বিপত্তি ঘটতে পারত, আশঙ্কা প্রকাশ করেন তিনি৷


এদিকে স্থানীয় জনগণের অভিযোগ, ওই বাড়িতে ধোঁয়া বের হচ্ছে টের পেয়েই মুঙ্গিয়াকামী থানা এবং দমকল বাহিনীকে খবর দেওয়ার চেষ্টা হয়৷ কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করেও মুঙ্গিয়াকামী থানার সাথে কোনও যোগাযোগ করতে পারেননি তাঁরা৷ অবশেষে ১০০ নম্বরে ডায়াল করে আগুন লাগার ঘটনাটি জানান স্থানীয় জনগণ৷ খবর পেয়ে তেলিয়ামুড়া থানা দমকল বাহিনীকে খবর দেয়৷ দীর্ঘ এই প্রক্রিয়ায় প্রায় ১ ঘণ্টার অধিক সময় অতিক্রান্ত হয়ে যায়৷ অবশেষে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়ির আসবাবপত্র, কাগজপত্র এবং নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে৷ চৈতন্য দেববর্মা জানিয়েছেন, প্রায় ১০ লক্ষাধিক মূল্যের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে৷


এদিকে, পুলিশ ও দমকল বাহিনীর ভূমিকায় স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন৷ সময়মতো দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কম হত৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top