News Flash

  • Home
  • Uncategorized
  • গোটা বিশ্বে ভারতকে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী : অমিত শাহ
Image

গোটা বিশ্বে ভারতকে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী : অমিত শাহ

মুম্বই, ১০ অক্টোবর (হি.স.): গোটা বিশ্বে ভারতের সম্মান বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী যেখানেই যান ‘মোদী-মোদী’ স্লোগান ভেসে আসে| গোটা দেশকে ঐক্যবদ্ধ ও একত্রিত করার কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভা ভোটের নির্বাচনী প্রচারে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়শী প্রশংসা করার পাশাপাশি কংগ্রেস এবং এনসিপি-কেও আক্রমণ করেছেন অমিত শাহ| বিজেপির সর্বভারতীয় সভাপতির কথায়, ‘৩৭০ অনুচ্ছেদ বাতিল করে দুর্দান্ত কাজ করেছেন মোদীজী| মোদীজী যখন ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছিলেন, তখন কংগ্রেস ও এনসিপি তীব্র বিরোধিতা করেছিল| গোটা দেশ যখন ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পক্ষে ছিল, তখন তাঁরাই বিরোধিতা করেছিল| রাহুল গান্ধী বলেছিলেন কাশ্মীরে রক্ত বন্যা বয়ে যাবে, কিন্ত কোনও গুলিই চালানো হয়নি|’ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারকে অমিত শাহের প্রশ্ন, ‘রাহুল গান্ধী এবং শরদ পওয়ারের উচিত স্পষ্ট করে জানানো, তাঁরা ৩৭০ অনুচ্ছেদ বাতিলকে সমর্থন করেননি কি না|’

বৃহস্পতিবার মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার জাট বিধানসভা এলাকায় নির্বাচনী জনসভা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| জাট বিধানসভা কেন্দ্রের বিজেপি জোট প্রার্থী বিলাসরাও জগতাপের প্রচারে নির্বাচনী জনসভা করেছেন অমিত শাহ| নির্বাচনী জনসভা থেকে দেশকে সুরক্ষিত রাখার জন্য বিজেপি জোটকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে অমিত শাহ বলেছেন, ‘স্বাধীনতার পর দেশে দু’টি চিহ্ন, দু’জন প্রধান, দু’টি আইন উপড়ে ফেলা হয়েছে| জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিল হওয়ার পরে কোথাও গুলিও চলেনি| এর আগের সরকার বলতো, ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর রক্ত বন্যা বয়ে যাবে|’

ধীরে ধীরে ছন্দে ফিরছে ভূস্বর্গ, এই দাবি করে অমিত শাহ বলেছেন, ‘কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে| সর্দার বল্লবভাই প্যাটেলের স্বপ্নকে বাস্তব করেছেন প্রধানমন্ত্রী| সন্ত্রাসী কার্যকলাপকে প্ররোচনা দেওয়া পাকিস্তান এখন গোটা বিশ্বে একা হয়ে পড়েছে| কংগ্রেস-এনসিপি ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিরোধিতা করত|’ অমিত শাহের প্রশ্ন, ‘রাহুল গান্ধী এবং শরদ পওয়ারের উচিত স্পষ্ট করে জানানো, তাঁরা ৩৭০ অনুচ্ছেদ বাতিলকে সমর্থন করেননি কি না|’

দেবেন্দ্র ফড়ণবিশ সরকারের ভূয়শী প্রশংসা করে অমিত শাহ বলেছেন, ‘বিগত পাঁচ বছরে দ্রুততার সঙ্গে মহারাষ্ট্রের উন্নতি হয়েছে| এর আগে, পূর্বতন সরকার ১৫ বছরের শাসনকালে মহারাষ্ট্রের বিকাশের পথ অবরুদ্ধ করে দিয়েছিল| এখন কেন্দ্র ও রাজ্য সরকার ডাবল ইঞ্জিনের সাহায্যে, রাজ্যের সমস্ত আটতে থাকা প্রকল্পগুলি গতি পেয়েছে| মহারাষ্ট্রের যে সমস্ত অঞ্চলে জলের অভাব ছিল, সেই সমস্ত অঞ্চলে জল পৌঁছে দেওয়ার কাজ করছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| এ বিষয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ|’ দেবেন্দ্র ফড়ণবিশকে প্রগতিশীল ও সজাগ মুখ্যমন্ত্রী আখ্যা দিয়ে জনগণের কাছে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন অমিত শাহ|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top