News Flash

  • Home
  • Uncategorized
  • শীতবস্ত্রের পসরা নিয়ে রাজধানী আগরতলায় হাজির ভুটানিরা
Image

শীতবস্ত্রের পসরা নিয়ে রাজধানী আগরতলায় হাজির ভুটানিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ শীতবস্ত্রের পসরা নিয়ে হাজির হয়েছেন ভুটানিরা৷ প্রতিবছরের মতোই নানা ধরনের শীতবস্ত্র নিয়ে সদূর ভুটান থেকে ব্যবসায়ীরা আগরতলায় বিক্রির উদ্দেশ্যে এসেছেন৷ আগামী ১৫ অক্টোবর থেকে বিক্রি শুরু করতে চাইছেন তাঁরা, জানালেন জনৈক ব্যবসায়ী৷


ভুটান থেকে বহু বছর ধরে এক দল ব্যবসায়ী শীতবস্ত্র নিয়ে ত্রিপুরায় হাজির হন৷ আবালবৃদ্ধবনিতা প্রত্যেকেরই চাহিদার শীতবস্ত্রের জোগান দিতে চেষ্টা করেন তাঁরা৷ গুণমান এবং সঠিক মূল্য নির্ধারণ করে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করেন ভুটানি ব্যবসায়ীরা৷ অন্যান্য বছর শীতকাল শুরু হওয়ার মাসখানেক আগে তাঁরা আগরতলায় আসতেন৷ কিন্তু এ-বছর তাঁরা অক্টোবরের শুরুতেই ত্রিপুরায় এসে বিক্রির তোড়জোড় শুরু করেছেন৷


আগরতলার শকুন্তলা রোডে অস্থায়ী দোকান নির্মাণ করে তাঁরা বিক্রির উদ্যোগ নেন৷ এ-বিষয়ে জনৈক ব্যবসায়ী জানান, ভুটান এবং নেপাল থেকে অধিকাংশ শীতবস্ত্র সংগ্রহ করে আগরতলায় বিক্রির জন্য আনা হয়েছে৷ এ-বছর কচিকাঁচা এবং বয়স্কদের জন্য বিশেষ ধরনের শীতবস্ত্রের জোগান রয়েছে৷
ওই ব্যবসায়ীর কথায়, ত্রিপুরায় প্রতিবছর ব্যবসা করে প্রচুর মুনাফা হয়৷ তাই ফি বছর ত্রিপুরায় আসার জন্য তাঁরা অপেক্ষায় থাকেন৷ এ-বছর ১৫ অক্টোবর থেকে বিক্রি শুরু করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ব্যবসায়ীটি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top