News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর সমস্যা সমাধানে জিনপিংয়ের মন্তব্যে ধাক্কা খেলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
Image

কাশ্মীর সমস্যা সমাধানে জিনপিংয়ের মন্তব্যে ধাক্কা খেলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

বেজিং, ৯ অক্টোবর (হি.স.) : কাশ্মীর সমস্যা সমাধানে চিন প্রধানমন্ত্রী শি জিনপিং-র কাছ থেকে কোনও আশ্বাস পেলেন না পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বর্তমানে চিন সফরে রয়েছেন পাক প্রধানমন্ত্রী। এরকম এক অবস্থায় শি জিনপিংয়ের মন্তব্যে ধাক্কাইখেলেন ইমরান খান।

বুধবার জিনপিং জানিয়ে দিলেন, কাশ্মীরের ওপরে নজর রাখছে বেইজিং। তবে পাকিস্তানের প্রকৃত সমস্যাগুলির সমাধানে সাহায্য করবে চিন। পাশাপাশি জিনপিং আগেই পাকিস্তানকে জানিয়েছিলেন, ভারতের সঙ্গে যে কোনও সমস্যার সমাধান শান্তিপূর্ণআলোচানার মাধ্যমেই করতে হবে পাকিস্তানকে।

কাশ্মীর নিয়ে দরবার করতে এর আগেও চিনে গিয়েছিলেন ইমরান খান। কাশ্মীর নিয়ে ভারতকে যে কিছু বলতে রাজি নয় বেইজিং তা আগেই স্পষ্ট করে দিয়েছে তারা। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের একটি প্রশ্নে ধাক্কাও খেয়েছে জিনপিং সরকার। কারণউইঘুর মুসলিমদের নিয়ে তাদেরও বড়সড় সমস্যা রয়েছে। ট্রাম্পের প্রশ্ন, জিনজিয়াংয়ে যে মুসলিমদের ওপরে অত্যাচার হচ্ছে তার কী হবে?

এদিকে, জিনপিংয়ের সফরকালে কোনও চুক্তি বা মৌ সাক্ষর হবে না। সফরের আগেই ভারত জানিয়ে দিয়েছে, ইমরান খানের চিন সফরের সঙ্গে কাশ্মীর ইস্যুর কোনও সম্পর্ক নেই। চিন-সহ সব দেশকেই জানিয়ে দেওয়া হয়েছে ৩৭০ ধারা বিলোপ একান্তইভারতের বিষয়। এনিয়ে কোনও আলোচনা হবে না।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top