News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্রামগঞ্জে রেলে কাটা পড়ে মৃত্যু ব্যক্তির
Image

বিশ্রামগঞ্জে রেলে কাটা পড়ে মৃত্যু ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ অক্টোবর৷৷ ফের রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ তার নাম ফুলকুমার জমাতিয়া (৫০)৷ শুক্রবার সকালে সিপাহিজলা জেলার অধীন মেলাঘর থানাধীন কলিরামপাড়ার রেলসেতু সংলগ্ণ এলাকায় রেললাইনের ওপর তার ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷


মেলাঘর থানার পুলিশ জানিয়েছে, মৃত ফুলকুমার ত্রিপুরা কলিরামপাড়ারই বাসিন্দা৷ কিন্তু, তিনি আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে না৷ পুলিশের অনুমান, মদমত্ত অবস্থায় রেল লাইন পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি৷ তবে কখন ওই ঘটনাটি ঘটেছে তা কেউই বলতে পারছেন না৷ পুলিশ জানিয়েছে, তার দেহের কিছু অংশ পাশের খালি জমিতে উদ্ধার হয়েছে৷ ভয়াবহ এই ঘটনায় স্থানীয় জনগণ আতঙ্কিত হয়ে পড়েছেন৷


স্থানীয়দের বক্তব্য, মৃত ফুলকুমার জমাতিয়া প্রায়ই মদমত্ত অবস্থায় ঘোরাফেরা করতেন৷ শুধু তা-ই নয়, এলাকাবাসী এবং তাঁর পরিবারের সদস্যদের সাথেও তিনি মদমত্ত অবস্থায় ঝামেলা করতেন৷ তবে, রেলে কাটা পড়ে তাঁর এই করুণ পরিণতি হবে তা কেউই অনুমান করেননি৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top