News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীতে তিন দাগী বাইক চোরকে গণধোলাই
Image

রাজধানীতে তিন দাগী বাইক চোরকে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর ৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার ধলেশ্বরের ব্লু-লোটাস ক্লাব সংলগ্ণ এলাকায় তিন দাগি বাইক চোরকে আটক করে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা৷ ধৃতরা হল সুয়েলরানা, সুভাষ এবং অনিমেষ মজুমদার৷ তাদেরকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলি এলাকার চোরের দৌরাত্ম্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷


বাইক চোর চক্রও সক্রিয় হয়ে উঠেছে৷ বুধবার সন্ধ্যার পর ধলেশ্বরের ব্লু-লোটাস ক্লাবের পূজা প্যাণ্ডেলের উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই সেখান থেকে বাইক চুরির ছক কষেছিল চোরেরা৷ তিন দাগি বাইক চোর একটি বাইকে করে এসে ঘুরাফেরা করছিল৷ তখনই স্থানীয়রা তাদেরকে আটক করে উত্তমমধ্যম দেয়৷ তাদের কাছে বাইকের তালা কাটার যন্ত্রপাতি সহ অন্যান্য জিনিসপত্র মিলেছে৷ তাদেরকে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ পূর্ব থানার ওসি জানান, সাদা পোশাকের পুলিশ শিবনগর, ধলেশ্বর এলাকায় বাইক নিয়ে টহল দেবার সময় তাদের গতিবিধির দিকে নজর রাখছিল৷


এরই মধ্যে ব্লু লোটাস ক্লাবের সামনে থেকে বাইক চুরির ছক কষলে স্থানীয়রা তাদেরকে আটক করে উত্তমমধ্যম দিয়েছেন৷ আটকদের মধ্যে সুভাষের বাড়ি কালিকাপুরে৷ সে বাংলাদেশে বাইক চুরি করে পাচারে এর আগেও যুক্ত ছিল৷ আটক তিনজনই দাগি বাইক চোর৷ গত কিছুদিন আগে চন্দ্রপুর থেকে একটি বাইক চুরির ঘটনাতেও তারা জড়িত ছিল৷ পূর্ব থানার পুলিশের তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে৷ তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উদ্ধারের চেষ্টা করা হবে বলে পূর্ব থানার ওসি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top