News Flash

  • Home
  • Uncategorized
  • সিপাহীজলায় হাতির আক্রমণে গুরুতর আহত শ্রমিক
Image

সিপাহীজলায় হাতির আক্রমণে গুরুতর আহত শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ অক্টোবর৷৷ বৃহস্পতিবার বিকালে সিপাহীজলা অভয়ারণ্যে মতি নামের হাতিকে খাবার দেওয়ার সময় এক শ্রমিককে আঘাত করে মারাত্মকভাবে জখম করেছে৷ ওই শ্রমিকের নাম মফিস মিয়া৷ বাড়ি যতনবাড়ি এলাকায়৷ অন্যান্য শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ খবর দেওয়া হয় কিউরেটরের আধিকারিক ডি ডার্লংকে৷ তিনি ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মফিস মিয়াকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালের চিকিৎক মফিসের অবস্থা সংকটজনক হওয়ায় জিবি হাসপাতালে রেফার করে দিয়েছে৷


জানা গিয়েছে, প্রতিদিনের মতো চারজন শ্রমিক মিলে মতি নামের হাতিকে খাবার দিতে গেলে হঠাৎ উত্তেজিত হয়ে মতি শুঁড় দিয়ে মফিস মিয়াকে আঘাত করে ফেলে দেয় এবং মতির দাঁত দিয়ে মফিসের বুকের মাঝে চাপা দেয়৷ সঙ্গে সঙ্গে রক্ত বমি শুরু হয়৷ মতির উত্তেজিত ভাব দেখে অন্য তিনজন পালিয়ে কোনও রকমে প্রাণে বাঁচেন৷ হাতি উত্তেজিত হয়ে শ্রমিকদের উপর হামলা চালানোর ঘটনা এর আগেও ঘটেছে৷ ইতিপূর্বে তিন শ্রমিকের মৃত্যু হয়েছিল৷ এদিকে, এদিনের ঘটনার পর মতি নামের হাতিটি পালিয়ে অভয়ারণ্যের কোন এক অজ্ঞাত স্থানে চলে গিয়েছে৷ তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top