News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডে ফের মাওবাদী উপদ্রব! রাঁচিতে মাওবাদীদের গুলিতে মৃত্যু দু’জন পুলিশ কর্মীর
Image

ঝাড়খণ্ডে ফের মাওবাদী উপদ্রব! রাঁচিতে মাওবাদীদের গুলিতে মৃত্যু দু’জন পুলিশ কর্মীর

রাঁচি, ৪ অক্টোবর (হি.স.): ঝাড়খণ্ডে আবারও মাওবাদীদের নাশকতা| ঝাড়খণ্ডের রাঁচি জেলায় মাওবাদীদের গুলিতে প্রাণ হারালেন কর্তব্যরত দু’জন পুলিশ কর্মী| রাঁচি জেলার বুন্দু এবং নামকুমের মাঝে দাস্সাম জলপ্রপাতের কাছে মাওবাদীদের গুলিতে মৃত্যু হয়েছে দু’জন পুলিশ কর্মীর| অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (এডিজিপি) মুরারি লাল মীনা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দাস্সাম জলপ্রপাতের কাছে জড়ো হয়েছে নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) সংগঠনের সদস্যরা| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার ভোর চারটে নাগাদ ওই এলাকায় পৌঁছয় সুরক্ষা বাহিনী|

এডিজিপি আরও জানিয়েছেন, সুরক্ষা বাহিনী ওই এলাকায় পৌঁছনো মাত্রই জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে মাওবাদীরা| যোগ্য জবাব ফিরিয়ে দেয় সুরক্ষা বাহিনীও| গুলির লড়াই চলাকালীন মাওবাদীদের গুলিতে গুরুতর জখম হন দু’জন পুলিশ কর্মী| হাসপাতালে নিয়ে আসার পথে একজনের মৃত্যু হয়েছে, অপরজন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন| পুলিশ সূত্রের খবর, গুলির লড়াই চলাকালীন সুযোগ বুঝে পালিয়ে যায় মাওবাদীরা|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top