News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্গোৎসবের আনন্দে মাতোয়ারা আনন্দধারা
Image

দুর্গোৎসবের আনন্দে মাতোয়ারা আনন্দধারা

পুণে, ৪ অক্টোবর : ‘‘যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা৷ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমোঃ৷৷’’ মহালয়ার পূণ্য প্রভাতে বেতার যন্ত্রে বীরেন্দ্র কিশোর ভদ্রের সুর বেজে উঠতেই শরীর শিহরিত হয়ে উঠে৷ আগমনীর বার্তায় আপন খেয়ালেই মন যেন দুলে উঠে৷

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে ঘিরে আয়োজনের কোনো কমতি হয় না কখনই৷ শুধু ভারত নয়, বহিঃবিশ্বের বিভিন্ন স্থানে মহা ধুমধামে পালিত হয় দুর্গাপূজা৷ ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ ভারত বর্ষের বিভিন্ন প্রান্তে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে৷ পুণের আনন্দধারা সংস্থার উদ্যোগেও তেমনি এক আয়োজন করা হয়েছে৷ মহারাষ্ট্রের অন্যতম একটি বাণিজ্যিক শহর পুণেতে বাঙালিয়ানার অভাব খুব একটা অনুভব হয় না৷ কারণ, কর্মসূত্রে পশ্চিমবঙ্গ এবং পার্বতী রাজ্য ত্রিপুরার বহু ছেলে-মেয়ে পুণেতে রয়েছেন৷ স্বাভাবিক ভাবেই নিজস্ব আবেগেই দুর্গোৎসবের তাগিদ অনুভব করেন সকলেই৷ কারণ, দুর্গোৎসবের এই চারটি দিন নিজ জন্মভিটেতে কাটাতে না পারার যন্ত্রণা নিজেরাই উপসমের ব্যবস্থা করে নেন৷

বাঙালি মানেই ঐতিহ্য এবং সাংস্কৃতিক প্রাচুর্য্যে ভরপুর৷ তেমনি দুর্গোৎসবেও এর ছাপ ফুটে উঠাটাই স্বাভাবিক বলেই মনে হওয়াটা ভুল হবে না৷ পুণেতে আনন্দধারা প্রবাসি সংস্থার উদ্যোগে আয়োজিত দুর্গোৎসবের পূজা কমিটির সদস্য কৌশিক সাহার চিন্তনে সাজিয়ে তুলা হয়েছে দুর্গাপূজার প্রাঙ্গণ৷ ‘‘জমিদারি বাড়ি’’ থিম নিয়ে দুর্গোৎসবের প্যান্ডেল সাজানো হয়েছে৷

মন্ডপ সাজসজ্জায় বাঁশ এবং কুটির শিল্প ও তাঁত শিল্পের সমাহার ঘটেছে৷ শুধু মন্ডপের বাইরের দিকের সাজসজ্জায় স্থানীয় ডেকুরেটারকে দিয়ে সাজানো হয়েছে৷ তবে ভেতরের সমস্ত সাজসজ্জাই সংস্থার সদস্যরা হাতে হাত মিলিয়ে করেছেন৷

এই পুজোতে বিশেষ আকর্ষণ হিসেবে পরিবেশ এবং দেশ প্রেম ফুটে উঠেছে৷ কারণ, প্লাস্টিক বর্জন এবং কোন চিনা সামগ্রী ব্যবহার না করেই এই পুজো মন্ডপকে রাঙিয়ে তুলা হয়েছে৷
মায়ের প্রতিমা তৈরিতেও বাঙালিয়ানা পুরো খেয়াল রাখা হয়েছে৷ ৭৭ বছর বয়সী মৃৎশিল্পী জমিদার বাড়ির থিম মাথায় রেখেই মূর্তি তৈরি করেছেন৷

এই দুর্গোৎসবকে ঘিরে এলাহি আয়োজন শুরু হয়েছে মহালয়া থেকেই৷ ইন্দ্রায়নি নদীর তিরে দাঁড়িয়ে মহালয়ার সকালে চন্ডিপাঠ শুনে আবেগতাড়িত হয়েছেন ওই সংস্থার প্রত্যেকটি সদস্য৷ এছাড়া, দুর্গোৎসবের দিনগুলিতে কঁচিকাঁচাদের জন্য বিনোদনের নানা আয়োজন করেছে ওই সংস্থা৷ শ্লোকপাঠ, ক্যুইজ, বিশেষ করে দুর্গাপূজা এবং তার নিয়মনিষ্ঠা সংশ্লিষ্ট বিষয়েই৷ এছাড়া প্রতিদিন সাংসৃকতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে৷ সরস্বতী অনাথ আশ্রমের কয়েকজন কঁচিকাঁচাদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ ওই সংস্থার সদস্যদের সাথেই দুর্গোৎসবে আনন্দ নেবেন তারা৷ পুণ্যার্থীদের জন্য প্রতিদিন দুপুরে খিচুরির আয়োজন করা হয়েছে৷ তাছাড়া, নিরামিশ এবং আমিশ খাবারের ব্যবস্থা রয়েছে৷

আনন্দধারা প্রবাসি সংস্থায় প্রায় ১০০ পরিবার মিলে এই দুর্গোৎসবের আয়োজন করেছে৷ সংস্থা আশা করছে পূজা মন্ডপে অন্তত তিন থেকে সাড়ে তিন হাজার পুণ্যার্থীর সমাগম হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top