News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের কঠোর অবস্থান আজ মিজোরামে ফিরতে পারেন কিছু ব্রু শরণার্থী

কেন্দ্রের কঠোর অবস্থান আজ মিজোরামে ফিরতে পারেন কিছু ব্রু শরণার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনে জোর সম্ভাবনা দেখা দিয়েছে৷ আগামীকাল বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার হেজাছড়া রিয়াং শরণার্থী শিবির থেকে প্রায় ৬০ পরিবার মিজোরামে ফিরে যাবেন বলে অনুমান করা হচ্ছে৷ ইতিমধ্যে মিজোরাম সরকার তাঁদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য গাড়িও পাঠিয়েছে৷ তাঁদের মিজোরামের লুংলেই জেলায় বসবাসের ব্যবস্থা করেছে ওই রাজ্যের সরকার৷


১ অক্টোবর থেকেই ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ ইতিপূর্বে একাধিকবার ওইসব রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল৷ কিন্তু প্রতিবার কোনও এক অজ্ঞাত কারণে প্রত্যাবর্তন প্রক্রিয়া ভেস্তে গিয়েছে৷ কিন্তু এবার কেন্দ্রীয় সরকার রিয়াং শরণার্থীদের মিজোরামে ফিরে যেতে কঠোর অবস্থান নিয়েছে৷


তা সত্ত্বেও ওই প্রত্যাবর্তন প্রক্রিয়া আদৌ সফল হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ কারণ, ব্রু শরণার্থী নেতারা মিজোরামে ফিরে যাওয়ার ক্ষেত্রে তাঁদের দাবি মেনে নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন৷ শুধু তাই নয়, মিজোরামে তাদের বাসস্থানের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ করছে না সরকার, ওই অভিযোগ তুলেছেন ব্রু নেতারা৷


তবে, আগামীকাল রিয়াং শরণার্থীদের মিজোরামে ফিরিয়ে নিয়ে যেতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে৷ ইতিমধ্যে শরণার্থীদের নিয়ে যাওয়ার জন্য মিজোরাম সরকার গাড়িও পাঠিয়েছে৷ বুধবার রাতে হেজাছড়ায় শরণার্থী শিবিরে মাইকিং করে মিজোরামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে৷
উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের জনৈক আধিকারিক বলেন, রিয়াং শরণার্থীদের জন্য সমস্ত আয়োজন করা হয়েছে৷ কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী তাঁদের মিজোরামে ফিরে যেতে হবেই৷ তিনি দাবি করেন, আগামীকাল অন্তত ৬০ পরিবার মিজোরামে ফিরে যাবেন৷ তাঁরা তাঁদের জন্মভিটেতে ফিরে যাচ্ছেন৷ মিজোরামের লুংলেই জেলার গ্রাম থেকেই একদিন ভিটে মাটি ছেড়ে ত্রিপুরায় এসে আশ্রয় নিয়েছিলেন তাঁরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top