News Flash

  • Home
  • Uncategorized
  • মরনোত্তর মহাত্মা গান্ধী পুরস্কার পেলেন চিত্তরঞ্জন দেব
Image

মরনোত্তর মহাত্মা গান্ধী পুরস্কার পেলেন চিত্তরঞ্জন দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর ৷৷ মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে এবছর প্রথমবারে মতো মহাত্মা গান্ধী পুরস্কার ২০১৯ সম্মাননা দেওয়া হয় হরিজন দরদি সমাজসেবী প্রয়াত চিত্তরঞ্জন দেবকে৷ আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষ উদযাপনের কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রয়াত চিত্তরঞ্জন দেবের সহধর্মীনি চিত্রা দেবের হাতে সম্মাননা হিসেবে মানপত্র, মহাত্মা গান্ধীজির প্রতিমূর্তি ও ২০ হাজার টাকা তুলে দেন৷


এই সম্মাননা গ্রহণ করে চিত্রা দেব বলেন, এমন একটি দিন আসবে আমি কোনদিন ভাবিনি৷ আজ তিনি নেই৷ গান্ধীজির আদর্শে সারাজীবন তিনি কাজ করে গেছেন৷ ত্রিপুরা সরকার আজ তাঁর কাজের মূল্যায়ন করে যে সম্মান দিয়েছে তাতে আমি ত্রিপুরা সরকার এবং সংশ্লিষ্ট সবার প্রতি ক’ত’তা জানাই৷ এই অভাবনীয় সম্মানে আমি গর্বিত৷


উল্লেখ্য, বিশিষ্ট সমাজসেবী প্রয়াত চিত্তর’ন দেব ১৯৩১ এর ৮ ফেবয়ারি তৎকালীন রাজন্য শাসিত রাজধানী আগরতলায় জন্মগ্রহণ করেন৷ ছাত্রাবস্থাতেই প্রয়াত দেব গান্ধীজির ভাবধারার প্রতি আক’ষ্ট হন৷ ১৯৪৬ সালের ৭ নভেম্বর ত্রিপুরার তৎকালীন তরুণ নেত’ত্ব ও পরবর্তীকালে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিংহের উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর সাথে সাক্ষাৎ করার বিরল সৌভাগ্য হয় তাঁর৷


ঐ ঐতিহাসিক সাক্ষাৎকার প্রয়াত দেবের জীবনে গভীর প্রভাব ফেলে ছিল৷ বাপুজির আশীর্বাদধন্য প্রয়াত দেব মানবতার জয়গান সূচিত করার প্রয়াসেই সারা জীবন কাজ করে গেছেন৷ তিনি ১৯৬৭ সালে রাজধানীর জগৎপুরের ৬৩টি তপশিলী জাতি ও অন্যান্য পশ্চাদপদ শ্রেণীভুক্ত গৃহহীন পরিবারের বসবাসের জন্য ঠক্কর বাপু কলোনি গড়ে তুলেন৷ তাঁরই উদ্যোগে আবাসন সমবায় সমিতি গঠনের মাধ্যমে ৬১টি ভূমিহীন চর্মশিল্পী পরিবারের আবাসস্থল হিসেবে টাউন প্রতাপগড়ে ঋষিদাস পল্লি স্থাপিত হয়৷


এছাড়া ১৯৫৬ সালে ভাঙ্গি বা হরিজন শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য রামনগরের ভাঙ্গি কলোনিতে ক্রেস গঠন তাঁর আরেকটি উল্লেখযোগ্য অবদান৷ অনাথ বালিকাদের জন্য ১৯৭৬ সালে তিনি জওহরলাল নেহেরু বালিকা নিবাস গঠন করেন৷ তাছাড়া পরিবার পরিত্যক্ত কিংবা সমাজচ্যুত বালিকা বা মহিলাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ১৯৮৭ সালে প্রতিষ্ঠা করেন মঙ্গলালোক নারী নিকেতন ও সেবালোক নারী নিকেতন৷ এই হরিজন দরদি সমাজসেবী ত্রিপুরা হরিজন সেবক সংঘ-এর তদানীন্তন সভাপতি এবং নয়াদিল্লির নিখিল ভারত হরিজন সেবক সংঘ-এর সম্পাদকের দায়িত্ব পালন করেন৷ এছাড়াও বিভিন্ন সমাজসেবী সংস্থার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ অলংক’ত করেন৷ ২০১৮ সালের ৫ অক্টোবর তিনি প্রয়াত হন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top