News Flash

  • Home
  • Uncategorized
  • বিসিসিআই-এর অ্যাডভাইসারি কমিটির থেকে ইস্তফা কপিল দেবের
Image

বিসিসিআই-এর অ্যাডভাইসারি কমিটির থেকে ইস্তফা কপিল দেবের

নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.) : ক্রিকেট অ্যাডভাইসারি কমিটির প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন কপিল দেব। বিসিসিআই-এর এথিক্স অফিসার ডি কে জৈন স্বার্থের সংঘাতের নোটিশ কপিল দেবের বিরুদ্ধে জারি করেন। তাঁর জেরে ইস্তফা দিলেন কপিল দেব। ওই কমিটিতে থাকা আরও দুই সদস্য অংশুমান গায়েকওয়াড এবং শান্তা রঙ্গস্বামীকে নোটিশ পাঠানো হয়েছিল। 

ভারতের ক্রিকেট নিয়মায়ক সংস্থা বিসিসিআই সাংবিধানিক নিয়ম অনুযায়ী এক পদে একজন ব্যক্তিই থাকতে পারবেন। সেই কারণেই কপিল দেবের ইস্তফা।  বিদায়বেলায় ইস্তফার কারণ হিসেবে কোনও বিষয় উল্লেখ করেননি কপিলদেব। তবে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরকে ই-মেল মারফৎ তাঁর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। উল্লেখ্য, অ্যাড-হক কমিটির (অধুনা ক্রিকেট অ্যাডিভাইসরি কমিটি) প্রধান হিসেবে ২০১৯ জুলাইয়ে নিযুক্ত হয়েছিলেন বিশ্বজয়ী অধিনায়ক।

এরপর মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে ডব্লিউ ভি রমন এবং গত অগাস্টে কোহলিদের কোচ হিসেবে রবি শাস্ত্রীকে পুনর্বহাল করার পিছনে প্রধান ভূমিকা পালন করেছিল কপিলদেব নেতৃত্বাধীন সিএসি। কিন্তু সম্প্রতি বোর্ডের একের বেশি পদে আসীন থাকার কারণে কপিলদেব সহ অ্যাডভাইসরি কমিটির বাকি সদস্যদের বিরুদ্ধে অভিযোগ এনে সরব হন সঞ্জীব গুপ্তা।

মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্তার অভিযোগের ভিত্তিতেই কপিলদেবের পাশাপাশি স্বার্থ সংঘাত ইস্যুতে নোটিশ পৌঁছে যায় শান্তা রঙ্গস্বামী ও অংশুমান গায়কোয়াড়ের কাছে। বোর্ডের এথিক্স অফিসারকে লেখা চিঠিতে সঞ্জীব গুপ্তা জানান ১৯৮৩ বিশ্বজয়ী অধিনায়ক একাধারে একজন ধারাভাষ্যকর, একটি ফ্লাডলাইট কোম্পানির মালিক, ইন্ডিয়ান ক্রিকেটার্স আসোসিয়েশনের সদস্য হওয়ার পাশাপাশি বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির গুরুত্বপূর্ণ পদেও আসীন রয়েছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top