News Flash

  • Home
  • Uncategorized
  • গান্ধীজীর ১৫০ তম জন্মবার্ষিকী : বাপুকে শ্রদ্ধার্ঘ্য আর কে সিনহার, শুভারম্ভ গান্ধী সঙ্কল্প যাত্রা-র

গান্ধীজীর ১৫০ তম জন্মবার্ষিকী : বাপুকে শ্রদ্ধার্ঘ্য আর কে সিনহার, শুভারম্ভ গান্ধী সঙ্কল্প যাত্রা-র

নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.): দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী| জন্মবার্ষিকীতে জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা হিন্দুস্থান সমাচার সংবাদ সংস্থার চেয়ারম্যান রবীন্দ্র কিশোর সিনহা| বুধবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে প্রবীণ বিজেপি নেতা আর কে সিনহা লিখেছেন, ‘১৫০ তম জন্মবার্ষিকীতে পূজনীয় বাপু মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য| আসুন, আমরা সকলে মিলে এই গান্ধী জয়ন্তীতে তাঁর নীতি অনুসরণ করি|’

দূষণমুক্ত পরিবেশ গড়ে তলার ডাক দিয়ে সাংসদ আর কে সিনহা টুইটারে আরও লিখেছেন, ‘স্বচ্ছতার অঙ্গীকার! খাওয়া-দাওয়া স্বচ্ছ হলেই অস্বাস্থ্যকর থেকে মুক্তি পাওয়া যায়| বাপুর স্বপ্ন বাস্তব হোক! জৈব পণ্য ব্যবহার করুন| জীবনকে বিষমুক্ত করুন!’ গান্ধীজীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এদিন ‘গান্ধী সঙ্কল্প যাত্রা’-র শুভারম্ভ করেছেন সাংসদ আর কে সিনহা| বুধবার সকালে প্রদীপ প্রজ্জ্বলন করে ‘গান্ধী সঙ্কল্প যাত্রা’-র শুভারম্ভ করেছেন হিন্দুস্থান সমাচার সংবাদ সংস্থার চেয়ারম্যান রবীন্দ্র কিশোর সিনহা|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top