News Flash

  • Home
  • Uncategorized
  • কলকাতা হাইকোর্টে আগাম জামিন মঞ্জুর রাজীব কুমারের, ধাক্কা খেল সিবিআই
Image

কলকাতা হাইকোর্টে আগাম জামিন মঞ্জুর রাজীব কুমারের, ধাক্কা খেল সিবিআই

কলকাতা, ১ অক্টোবর (হি.স.): অবশেষে স্বস্তি পেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার| সারদা চিটফাণ্ড দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আগাম জামিনের আবেদন মঞ্জুর হয়েছে কলকাতার প্রাক্তন সিপি রাজীব কুমারের| চার দিন শুনানির পরও সোমবার নিষ্পত্তি হয়নি রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত মামলার| সোমবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হয়| তবে, রায়দান স্থগিত রাখেন বিচারপতি শহিদুল্লা মুন্সি এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ| সোমবার রাজীব কুমারের জামিন আবেদন সংক্রান্ত মামলা ঝুলে থাকলেও, মঙ্গলবার স্বস্তি পেলেন কলকাতার প্রাক্তন সিপি রাজীব কুমার|

মঙ্গলবার রাজীব কুমারের আগাম জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি শুরু হলে, কলকাতার প্রাক্তন নগরপালের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ| রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর হওয়ায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল সিবিআই|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top