News Flash

  • Home
  • Uncategorized
  • গাছ থেকে পড়ে মৃত্যু বিদ্যুৎ নিগমের কর্মীর
Image

গাছ থেকে পড়ে মৃত্যু বিদ্যুৎ নিগমের কর্মীর

নিজস্ব প্রতিনিধি,কাঞ্চনপুর, ৩০ সেপ্ঢেম্বর৷৷ গাছের ডাল কাটতে গিয়ে অজ্ঞতা বশত মই থেকে পা পিছলে প্রায় ত্রিশ ফিট উপর থেকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক বিদ্যুৎ বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মির৷এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ত্রিপুরার কাঞ্চনপুর এলাকার লালজুরি সংলগ্ণ মাকুমছড়া এলাকায়৷মৃত বিদ্যুৎ কর্মির নাম নীহাররঞ্জন রায়(৪৯)৷মুল বাড়ি পেঁচারথল গ্রামে হলেও তিনি কর্মসুত্রে লালজুরিতে ভাড়া বাড়িতে থাকতেন৷


ঘটনার পর তার মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারবর্গের হাতে সমঝে দেওয়া হয়েছে৷জানা গেছে রবিবার দুপুরে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের কর্মী স্থানীয় এক গ্রামের বিদ্যুৎ লাইন পরিষ্কার করে মই দিয়ে গাছে চড়ে ডাল কাটতে গেলে ঘটে বিপত্তি৷ঘটনার পর অকুস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷

জানা গেছে গত কয় বছর পূর্বেও তিনি অনুরুপ ভাবে গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেও সে যাত্রায় ভাগ্যক্রমে বেঁচে যান৷কিন্তু এবার শেষ রক্ষা হলনা৷প্রয়াতের স্ত্রী সহ এক পুত্র বর্তমান৷এ ঘটনায় গভির শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিদ্যুৎ নিগমের এসডিও রসেল ত্রিপুরা সহ পুলিশের সাব-ইন্সপেক্টর নিরঞ্জন মালাকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top