News Flash

  • Home
  • Uncategorized
  • ঋণের দায়ে দূরাবস্থা, উত্তর প্রদেশে আত্মঘাতী কৃষক

ঋণের দায়ে দূরাবস্থা, উত্তর প্রদেশে আত্মঘাতী কৃষক

বান্দা (উত্তর প্রদেশ), ১ অক্টোবর (হি.স.): ঋণের দায়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন একজন কৃষক| উত্তর প্রদেশের বান্দা জেলার আরবাই গ্রামের ঘটনা| মৃত কৃষকের নাম হল-৬৫ বছর বয়সি লাল্লি| সোমবার আরবাই গ্রামের বাড়ি থেকেই লাল্লির ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ| ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি| তবে পরিবারের দাবি, সম্প্রতি অতিরিক্ত দেনা হয়ে গিয়েছিল তাঁর| সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের|

মঙ্গলবার লাল্লি-র ছেলে পুষ্পেন্দ্র জানিয়েছেন, ৮০,০০০ টাকা ঋণ নিয়ে শোধ করতে পারছিলেন তাঁর বাবা| মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি| সোমবার বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বাবা| মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| ঋণের দায়ে কৃষক-আত্মহত্যার ঘটনার জেরে ফের প্রশ্ন উঠছে, কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি কি কোনও দিনও হবে?

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top