News Flash

  • Home
  • Uncategorized
  • মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সিএনজির অনিয়মিত কর্মীরা
Image

মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সিএনজির অনিয়মিত কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷ মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছে সিএনজি কর্মীরা৷ ঠিকেদারের অধীন কর্মরত সিএনজি কর্মীদের মজুরি বৃদ্ধি না করা হলে অনির্দিষ্ট কালের কর্মবিরতি পালন করবেন তারা, এমনই হুমকি দিয়েছেন৷ এদিকে, সিএনজি কর্মীদের কর্মবিরতির জেরে গ্যাস না পেয়ে যান চালকরা রাগারাগি করলে আন্দোলনকারীরা আগরতলা-সাবরুম সড়ক বরোধ করেন৷ শেষে পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ তোলে নিলেও, দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন৷


আজ সকাল থেকেই টিএনজিসিএলের অনিয়মিত কর্মীরা কর্মবিরতি শুরু করেন৷ তাদের দাবি, অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে এবং ঘনঘন ঠিকেদারি সংস্থা পরিবর্তন করা যাবে না৷ এই আন্দোলন কর্মসূচিতে অংশ নেওয়া জনৈক কর্মী বলেন, বহু বছর ধরে তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না৷ এমনও অনেক কর্মী রয়েছেন, যাদের আজ পর্যন্ত বেতন বৃদ্ধি হয়নি৷ অথচ, প্রতিদিন জিনিসপত্রের দাম বেড়ে চলেছে৷ তার অভিযোগ, টিএনজিসিএল কর্তৃপক্ষ মর্জিমাফিক ঠিকেদারি সংস্থা পরিবর্তন করেন৷ তাতে, অনিয়মীত কর্মীরা নানা সমস্যার মুখে পড়েন৷


এদিন অনিয়মিত কর্মীদের কর্মবিরতির জেরে সিএনজি গ্যাস সরবরাহ ব্যাহত হয়৷ বাধারঘাট স্থিত সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন দেখা যায়৷ এদিকে, আন্দোলনকারীদের বারবার বোঝানো হলেও তারা নিজেদের দাবি থেকে সরে আসবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন৷ তাতে, লাইনে দাঁড়িয়ে থাকা যান চালকরা ভীষণ বিরক্ত হন এবং আন্দোলনকারীদের সাথে রাগারাগি করেন৷ তাতে, আন্দোলনকারীরা আগরতলা-সাবরুম জাতীয় সড়ক অবরোধ করেন৷ খবর পেয়ে, এ ডি নগর থানার পুলিশ অবরোধস্থলে ছুটে আসেন৷ পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহারে সক্ষম হন৷ কিন্তু, তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন না বলে সাফ জানিয়ে দেন৷


এদিকে, এই অচলাবস্থা নিয়ে টিএনজিসিএল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি৷ তবে সূত্রের দাবি, ওই কর্মীদের দাবিদাওয়া নিয়ে টিএনজিসিএল কর্তৃপক্ষ বৈঠক করেছেন৷ কিন্তু, তাতে কোন সমাধান বেরিয়ে এসেছে কিনা, তা এখনই বলা মুশকিল৷ ফলে, আগামীকাল ফের সিএনজি স্টেশনে পরিস্থিতি উত্তপ্ত হবে, সেই আশঙ্কা করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top