News Flash

  • Home
  • Uncategorized
  • দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ধৃত আরও এক, ৯ জনের টিআই প্যারেড সম্পন্ন
Image

দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ধৃত আরও এক, ৯ জনের টিআই প্যারেড সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷ দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ধৃত ৯ জনের সোমবার টিআই প্যারেড হয়েছে৷ নির্যাতিতা মহিলা বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে গিয়ে অভিযুক্তদের চিহ্ণিত করেছেন৷ তবে কতজনকে ওই মহিলা চিহ্ণিত করেছেন তদন্তের স্বার্থে সে-কথা বলতে চাইছে না পুলিশ৷
এ-বিষয়ে পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার অজিতপ্রতাপ সিং বলেন, আজ (সোমবার) পূর্ব আগরতলা মহিলা পুলিশ আরও একজনকে ওই ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করেছে৷

তাকেও আজ টিআই প্যারেড করা হয়েছে৷ তিনি দাবি করেন, ওই ধর্ষণের ঘটনার তদন্তে ৯ জন অভিযুক্ত হিসেবে প্রমাণ মিলেছে৷ ইতিপূর্বে ৮ জনকে গ্রেফতার করা হয়েছিল৷ আজ আরও একজনকে জালে তোলা সম্ভব হয়েছে৷
পুলিশ সুপার বলেন, আদালতের নির্দেশে আজ অভিযুক্তদের টিআই প্যারেড করা হয়েছে৷ তাঁর কথায়, নির্যাতিতা মহিলাকে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছিল৷ সেখানে তিনি ধৃতদের চিহ্ণিত করেছেন৷ তিনি বলেন, তদন্তের স্বার্থে টিআই প্যারেডের পরিণাম বলা সম্ভব নয়৷

তাছাড়া, আজ যাকে গ্রেফতার করা হয়েছে তার বয়স যাচাই করা সম্ভব হয়নি৷ তাই, তার পরিচয় জানানো এই মুহূর্তে সম্ভব নয়, বলেন তিনি৷ এদিন তিনি আরও জানান, আগামীকাল তাদের আদালতে তোলা হবে৷ পুলিশ আদালতে রিমান্ডের আবেদন জানাবে৷


প্রসঙ্গত, ত্রিপুরার রাজধানী আগরতলার নিকটবর্তী ঊষাবাজার এলাকায় এক মহিলাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছিল৷ সবচেয়ে উদ্বেগের বিষয়, ওই ঘটনায় ধৃতদের মধ্যে দুজন নাবালক রয়েছে৷ অবশ্য, ওই ঘটনায় প্রথমে পুলিশকেও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল৷ কারণ, ঘটনার পুলিশ নির্যাতিতাকে সাহায্য করার বদলে মামলা না নিয়ে হয়রানি করেছিলেন৷ শেষে চাপে পরে মামলা নিতে বাধ্য হয়েছিল পুলিশ৷ দায়িত্ব পালনে গাফিলতির কারণে দুই পুলিশ কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে ত্রিপুরা সরকার৷ ওই ঘটনায় শাসক-বিরোধী উভয় শিবির দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top